Saturday , 29 August 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

ডিগ্রি পরীক্ষায় বই দেখে লেখা, ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষক অব্যাহতি

প্রতিবেদক
admin
August 29, 2026 1:59 pm
Link Copied!

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি প্রথম বর্ষের ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় বই দেখে পরীক্ষা দেওয়ার ঘটনায় চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে পরীক্ষা সংক্রান্ত সব কার্যক্রম থেকে দুই শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। শনিবার (২৯ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কাজিপুর ডিগ্রি কলেজের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের বই দেখে পরীক্ষা দিতে দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। এ ঘটনায় ইতোমধ্যে চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি দুই শিক্ষককে পরীক্ষা সংক্রান্ত সব ধরনের কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানানো হয়েছে। এদিকে, পরীক্ষার হলে বই দেখে পরীক্ষা দেওয়ার ভিডিও ধারণ করতে গিয়ে দুই সাংবাদিক হামলা ও মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে। হামলার শিকার সাংবাদিকদের একজন বাংলাদেশ বেতার ও নাগরিক টেলিভিশনের মেহেরপুর জেলা প্রতিনিধি রাব্বি আহমেদ। তিনি শুক্রবার (২৮ আগস্ট) এ ঘটনায় গাংনী থানায় মামলা করেছেন। মামলায় রফিকুজ্জামান ও মনিরুজ্জামান বিপ্লবসহ অজ্ঞাতপরিচয়ের আরও ১০ জনকে আসামি করা হয়েছে। পরীক্ষায় নকলের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভিডিও ধারণ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগের বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এইচএসসি পরীক্ষায় পাসের হারে এগিয়ে ঢাকা শিক্ষা বোর্ড

দেশে গণিত অলিম্পিয়াডের কার্যক্রম বিস্তৃত করতে সব ধরনের সহযোগিতা করবে সরকার : প্রধানমন্ত্রী

শিল্পী সমিতির নির্বাচনে কারা জিতলেন

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

বন্যায় বিপর্যস্ত থাইল্যান্ডের ব্যাংকক, সব জেলাতে দুর্যোগ ঘোষণা

যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম পরিচালনা নিয়মিত প্রক্রিয়া- স্বরাষ্ট্রমন্ত্রী

এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স

ইউক্রেনের ড্রোন হামলায় মস্কোর তেল শোধনাগারে আগুন

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

জীবন ও নিরাপত্তার স্বার্থে এখনই পানি ব্যবস্থাপনা জরুরি : এলজিআরডি মন্ত্রী