Tuesday , 6 October 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

ঢাকায় পদায়নে লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার মনোনীত

প্রতিবেদক
admin
October 6, 2026 3:58 pm
Link Copied!

সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ এবং নানা অনিয়মের সিন্ডিকেট ভাঙতে দেশের ‘এ’ ক্যাটাগরির ১৩১ জন সাব-রেজিস্ট্রারের মধ্য থেকে লটারির মাধ্যমে ১৮ জনকে ঢাকায় পদায়নের জন্য নির্বাচিত করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে তাদের পদায়ন আদেশ জারি করা হবে। আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান লটারির মাধ্যমে এই বদলি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ঢাকা জেলার সাব-রেজিস্ট্রি অফিসগুলোর জন্য লটারির মাধ্যমে বদলি কার্যক্রম নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। লটারি কার্যক্রম শেষে আইনমন্ত্রী আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, ঢাকা জেলার ১৮টি গুরুত্বপূর্ণ স্টেশনের জন্য লটারির মাধ্যমে নির্বাচিত এসব কর্মকর্তাকে আগামী সাত দিনের মধ্যে পদায়ন দেওয়া হবে। তাদের সাক্ষাৎকার নিয়ে দক্ষতা ও কাজের চাপ সহ্য করার ক্ষমতা পর্যবেক্ষণ করে উপযুক্ত স্টেশনে পদায়ন বণ্টন করা হবে। তিনি বলেন, ‘পাবলিক পারসেপশনে যেসব এলাকাকে দুর্নীতির আখড়া মনে করা হয়, সেসব স্টেশনের সিন্ডিকেট ভাঙতেই আমরা এই লটারি পদ্ধতির উদ্যোগ নিয়েছি।’ মন্ত্রী আসাদুজ্জামান বলেন, শুধু ঢাকায় নয়, পর্যায়ক্রমে যেসব জায়গাকে ‘প্রাইজ পোস্টিং’ হিসেবে বিবেচনা করা হয় এবং যেখানে দুর্নীতির শিকড় গজানোর অভিযোগ রয়েছে, সেসব জায়গাতেও পদায়নের ক্ষেত্রে স্বচ্ছতা আনার উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও বলেন, লটারির মাধ্যমে পদায়ন পাওয়া কর্মকর্তারা সঠিকভাবে দায়িত্ব পালন করছেন কি না, তা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২৪ ঘণ্টা মনিটরিংয়ে রাখা হবে। আইনমন্ত্রী বলেন, সাব-রেজিস্ট্রারদের পদায়ন নিয়ে নানা ধরনের নেতিবাচক ধারণা রয়েছে। সেই নেতিবাচক জায়গা থেকে উত্তরণের জন্য কোনো না কোনো জায়গা থেকে শুরু করতে হবে। ঢাকার পোস্টিংকে সাব-রেজিস্ট্রারদের জন্য ‘প্রাইজ পোস্টিং’ হিসেবে বিবেচনা করা হয়। তাই প্রথম ধাপে ঢাকার পোস্টিংয়ের ক্ষেত্রেই লটারির মাধ্যমে স্বচ্ছতা আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সাংবাদিকদের মন্ত্রী আরও জানান, সারা দেশে বর্তমানে ৩৭২ জন সাব-রেজিস্ট্রার কর্মরত আছেন। এর বাইরে প্রায় ১৩৯টি পদ শূন্য রয়েছে। সারা দেশে ‘এ ক্যাটাগরি’র সাব-রেজিস্ট্রার রয়েছেন ১৩১ জন। তাদের মধ্য থেকেই লটারির মাধ্যমে ঢাকার জন্য ১৮ জনকে নির্বাচিত করা হয়েছে। অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, অতিরিক্ত সচিব এসএম এরশাদুল আলম, অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েস, নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজিআর) শামীমা আফরোজসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

দেশে আশঙ্কাজনকভাবে বাড়ছে গুরুতর অপরাধ

গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু

ফুটবলে এবার ইলেকট্রনিক কার্ড, বদলে যাবে কি রেফারির পুরোনো নিয়ম?

ডেঙ্গু নিয়ন্ত্রণে এখনই সমন্বিত উদ্যোগ জরুরি

শহীদ জিয়ার আদর্শ ও দর্শন ধারণ করেই পথ চলছে বিএনপি: অর্থমন্ত্রী

সংসার ভাঙনের নেপথ্যে যেসব কারণ বিরাজ করে

নজরুলের অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিরোধী দল ভুল ত্রুটি ধরিয়ে না দিয়ে ভিন্ন পন্থা বেছে নিচ্ছে: রিজভী

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী