Sunday , 14 June 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

তরুণদের প্রযুক্তির উদ্ভাবক ও নির্মাতা হিসেবে গড়ে তুলতে হবে -বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

প্রতিবেদক
admin
June 14, 2026 3:47 pm
Link Copied!

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, আমাদের দেশের তরুণদের প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি প্রযুক্তির উদ্ভাবক ও নির্মাতা হিসেবে গড়ে তুলতে হবে। তিনি বলেন, যে জাতি জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনে যত এগিয়ে, সে জাতি অর্থনীতি, শিল্প, শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রেও তত এগিয়ে। এজন্য বিজ্ঞান শিক্ষা, গবেষণা এবং উদ্ভাবনে বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি বিজ্ঞানমনস্ক সংস্কৃতি গড়ে তোলা অপরিহার্য। মন্ত্রী আজ ঢাকায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে আগারগাঁও বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, বিজ্ঞানমনস্ক, উদ্ভাবনী ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গঠনের অভিযাত্রায় এই আয়োজন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। মন্ত্রী বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত তরুণ উদ্ভাবকরা আজ তাদের সৃজনশীল প্রকল্প উপস্থাপন করতে এখানে সমবেত হয়েছেন। তাদের উদ্ভাবনী চিন্তা ও গবেষণামূলক কাজ ভবিষ্যতের বাংলাদেশকে আরো সমৃদ্ধ করবে বলে আশা করি। তিনি আরো বলেন, বিজ্ঞানচর্চা কেবল একটি একাডেমিক কার্যক্রম নয়, এটি একটি জাতির ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিনিয়োগ। এসময় তিনি বলেন, তরুণদের ভবিষ্যৎ নিশ্চিত করতে কর্মসংস্থান সৃষ্টি, কারিগরি ও ভাষা দক্ষতা উন্নয়ন, স্টার্টআপ ও উদ্যোক্তা সহায়তা, বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্মে যুক্তকরণ এবং মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করতে সরকারের কর্মপরিকল্পনা রয়েছে। মন্ত্রী বলেন, বিজ্ঞান সপ্তাহে বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতা এবং বিজ্ঞান মেলায় উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনীর মতো আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বৈজ্ঞানিক চিন্তাভাবনা ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই আয়োজন নতুন নতুন প্রতিভা আবিষ্কারের পাশাপাশি গবেষণা ও উদ্ভাবনের প্রতি তরুণদের আগ্রহ আরও বৃদ্ধি করবে। তিনি আরও বলেন, বাংলাদেশ উন্নয়ন ও অগ্রগতির এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। একটি উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর দেশ গড়ে তোলার লক্ষ্য অর্জনে দক্ষ মানবসম্পদ, গবেষণা-সক্ষম প্রতিষ্ঠান এবং উদ্ভাবনী চিন্তাশক্তিসম্পন্ন তরুণ প্রজন্ম প্রয়োজন। পরে মন্ত্রী বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স ভবনের ফ্লোরে মাধ্যমিক পর্যায়, উচ্চ মাধ্যমিক পর্যায় ও বিশেষ পর্যায়ের খুদে ও তরুণ বিজ্ঞানীদের উদ্ভাবিত বিভিন্ন প্রজেক্ট পরিদর্শন করেন অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন উপস্থিত অনুষ্ঠানে ছিলেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

নানা উদ্যোগ আর বিপুল অর্থ ব্যয়েও দূর হচ্ছে না বৃষ্টিতে রাজধানীর জলাবদ্ধতা

গাইবান্ধায় রেলের জমিতে গড়ে ওঠা অবৈধ প্রতিষ্ঠান উচ্ছেদ

বুধবার ব্যাংক হলিডে, বন্ধ থাকবে সব ব্যাংক লেনদেন ও শেয়ারবাজার

তথ্য মন্ত্রণালয়ের বিদ্যমান আইন সময়োপযোগী করা হবে : তথ্যমন্ত্রী

সমালোচকদের মুখ বন্ধ করতে জার্মানিকে বিশ্বকাপ জিততে হবে

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য

ডিএমপি কমিশনার হলেন মোসলেহ উদ্দিন আহমেদ

নতুন এআই মডেল উন্মুক্ত করছে ওপেনএআই

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস