Tuesday , 8 September 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

‎তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়তে হবে — পানিসম্পদ মন্ত্রী

প্রতিবেদক
admin
September 8, 2026 3:38 pm
Link Copied!

‎পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রস্টা আর খালেদা জিয়া ছিলেন উন্নয়নের রূপকার। জিয়ার স্বপ্ন খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সমাপ্ত করে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়তে হবে। ‎ ‎আজ বাংলা অ্যাকাডেমি প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি পাঠাগার আয়োজিত জিয়া স্মৃতি বইমেলা-২০২৬ এর ৬ষ্ঠ দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। ‎ ‎পানিসম্পদ মন্ত্রী আরও বলেন, জিয়াউর রহমান ছিলেন ক্ষণজন্মা পুরুষ। তাঁর দেশ পরিচালনার সময় আন্তর্জাতিক অঙ্গণে বাংলাদেশের পরিচিতি এবং ভাবমূর্তি বৃদ্ধি পেয়েছিলো। তিনি বলেন, সার্কের স্বপ্নদ্রস্টা ছিলেন প্রেসিডেন্ট জিয়া। সার্কের মাধ্যমে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক তৈরী করতে ছেয়েছিলেন। তিনি মহান মুক্তিযুদ্ধের ঘোষক, সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছেন পরবর্তীতে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠন করতে ছেয়েছিলেন বলে তিনি জানান। ‎ ‎এ্যানি চৌধুরী আরও বলেন, রাজনীতিতে শিষ্টাচার বহির্ভূত ও অশালীন বক্তব্য কখনো কাম্য নয়। বিরোধী দল প্রসঙ্গে তিনি বলেন মাত্র ছয় মাসের মাথায় লংমার্চের মতো কর্মসূচি পালন কিসের ইঙ্গিত। ডিসেম্বরে ফ্যাসিস্ট সরকার প্রধানের দেশে আসা এবং সরকার বিরোধী আন্দোলনের যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি। ‎ ‎সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জাম সেলিম, স্বাধীনতা পদক ও একুশে দপক প্রাপ্ত অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফজলুর রহমান খোকন প্রমুখ। ‎

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা, অভিনেত্রী গ্রেপ্তার

বিআরডিবির ৫৮ কর্মচারীকে সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা পদে পদোন্নতি

চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে মিয়ানমারের প্রেসিডেন্টের বৈঠক

গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার : প্রধানমন্ত্রী

বিএনপি সরকার ১৮০ দিনে প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি: নাহিদ ইসলাম

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: এলজিআরডি মন্ত্রী

ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন পেল বিকাশ, রবিসহ পাঁচ প্রতিষ্ঠান

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার

লিভারের চর্বি কমাতে সকালের খাবার