Friday , 16 October 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়

প্রতিবেদক
admin
October 16, 2026 10:42 pm
Link Copied!

দুর্গাপূজায় শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ শুক্রবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার কোন্ডা ইউনিয়নের ব্রাহ্মণগাঁও শিব মন্দির ও দুর্গা মন্দিরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত উপহার ও অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দুর্গাপূজা ঘিরে নানা ধরনের রটনা, গুজব ও আতঙ্ক সৃষ্টির পায়তারা রয়েছে। এসব বিষয়ে সবাইকে অত্যন্ত সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপির দলীয় নেতাকর্মীরাও সার্বক্ষণিক পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় এবং সার্বিক সহযোগিতায় পাশে থাকবে। তিনি আরও বলেন, সরকার ও প্রধানমন্ত্রী পূজার সুষ্ঠু উদযাপনে বিশেষ নির্দেশনা ও অনুদান বরাদ্দ দিয়েছেন। সারাদেশের পূজামণ্ডপগুলোর জন্য বরাদ্দকৃত অর্থের পাশাপাশি স্থানীয়ভাবেও বিভিন্ন সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় তিনি নিজ তহবিল থেকেও মন্দিরগুলোতে আর্থিক অনুদান দেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় ব্যক্তিবর্গ।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনা-শেখ রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ৩১ জানুয়ারি

দেশে কর্মক্ষম মানুষের সংখ্যা বাড়লেও তৈরি হচ্ছে না আশানুরূপ কর্মসংস্থান

দেশ কাঁপাচ্ছে নানা ধরনের ভাইরাস জ্বর

রিজিক বৃদ্ধির শক্তিশালী আমল

রেলে যাত্রীদের চাহিদা পূরণে লোকোমোটিভ ও কোচের সংখ্যা বাড়ানো হচ্ছে: রেল প্রতিমন্ত্রী

দক্ষিণাঞ্চলের যোগাযোগে নতুন দিগন্ত: ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি স্বাক্ষর

বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে স্থিতিশীল নীতি ও সংস্কারের ওপর গুরুত্বারোপ

চামড়া, জাহাজ নির্মাণ ও হালকা প্রকৌশলে জার্মান বিনিয়োগ চায় বাংলাদেশ

দেশে গ্যাস সঙ্কট তীব্র হলেও ধীরগতিতে চলছে কূপ খনন

নগর পরিকল্পনায় দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিতে হবে: এলজিআরডি মন্ত্রী