Wednesday , 1 July 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন, আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রতিবেদক
admin
July 1, 2026 4:26 pm
Link Copied!

নারায়ণগঞ্জের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আজ বুধবার ভোরে লাগা এই আগ্নিকাণ্ডে হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের কারণে গোডাউনের মালামালের ক্ষয়ক্ষতি হলেও তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, ভোরের দিকে শিবু মার্কেট এলাকার একটি ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। গোডাউনটির পাশেই একটি গাড়ির গ্যারেজ এবং একটি মুদির দোকান থাকায় আগুন দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। সকাল সাড়ে ৭টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় মণ্ডলপাড়া ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। চারটি ইউনিটের সমন্বিত প্রচেষ্টায় প্রায় এক ঘণ্টার অভিযান শেষে সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে বেলা ১১টার দিকে আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলা সম্ভব হয়। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, সকাল সাড়ে ৭টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৪টি ইউনিট একযোগে কাজ শুরু করে। আগুন আশপাশে ছড়িয়ে পড়ার আগেই আমরা পাশের দোকানগুলোর মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নিতে সক্ষম হই। সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রে ওয়ালটনের পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম

গন্ধর্বপুর পানি শোধনাগার প্লান্ট পরিদর্শন করলেন স্থানীয় সরকার মন্ত্রী, আগামী এক বছরের মধ্যে প্রকল্প সমাপ্তের নির্দেশ

সন্ধ্যার মধ্যে ১২ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সম্ভাবনা

অপরাধের গ্রাফ বিগত যেকোন সময়ের চেয়ে নিম্নমুখী; – স্বরাষ্ট্রমন্ত্রী

ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।

রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

বাজেটে মানবসম্পদ উন্নয়ন ও অবকাঠামো খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে : রবিউল আলম

তৃতীয় স্থানের দলগুলো কীভাবে নক আউটে যাবে

সায়েদাবাদ বাস টার্মিনাল সংস্কারের উদ্যোগ, সব বাস ছাড়বে টার্মিনালের ভেতর থেকে