Wednesday , 4 November 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

নিবন্ধন পেলো জুরাইন ফুটবল একাডেমী

প্রতিবেদক
admin
November 4, 2026 3:39 pm
Link Copied!

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) একাডেমি অ্যাক্রিডিটেশন স্কিমের অধীনে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন পেলো জুরাইন ফুটবল একাডেমী ঢাকা।

ফিফা ও এএফসি কোচিং কনভেনশনের আওতায় একাডেমিটিকে ‘ওয়ান স্টার’ স্বীকৃতি দেওয়া হয়েছে।

স্বীকৃতির সার্টিফিকেট নম্বর বিএএন/০২৪৬/এএএস-২৬। সার্টিফিকেটে স্বাক্ষর করেছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার এবং টেকনিক্যাল ডিরেক্টর এ কে এম সাইফুল বারী  টিটু। ২০১১ সালে বিদেশে বসে জুরাইন ফুটবল একাডেমী প্রতিষ্ঠা করেন জুরাইনের কৃতি সন্তান ও সাবেক খেলোয়াড় হাফিজুর রহমান মিতু। দীর্ঘ ১৫ বছরের ধারাবাহিক পরিশ্রমের পর এই স্বীকৃতি এলো।

এ বিষয়ে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফিজুর রহমান মিতু বলেন, ‘ব্যক্তিগতভাবে এটা আমার জীবনে অন্যতম একটি বড় পাওয়া। বিদেশে বসে ২০১১ সালে জুরাইন ফুটবল একাডেমী প্রতিষ্ঠা এবং তা পরিচালনা করে এমন সাফল্য সত্যি আনন্দের।’ এ সাফল্যের জন্য তিনি কৃতজ্ঞতা জানান হারুন, মুরাদ, কালু, শাহআলম, মিজান, মনির, মিঠু, দিপন, আমীর, টিটু ও সোহাগ দেওয়ানদের প্রতি। স্পেশাল ধন্যবাদ জানান বাফুফের কোচ ওয়ালি মামুনকে, যার সহযোগিতা এ সাফল্য পেতে সহজ করে দিয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, ফুটবল কোচ মনিরের অক্লান্ত পরিশ্রমে আজ একাডেমী থেকে জাতীয় দলসহ ঢাকা লীগে একাধিক খেলোয়াড় অংশ নিচ্ছে। শাহআলম চেয়েছিলেন বলেই ফুটবল একাডেমী নতুন রূপে যাত্রা শুরু করেছিল এবং পাইওনিয়ার লীগে অংশ নিতে উৎসাহিত হয়েছিল।

এদিকে নিবন্ধন পাওয়ার আনন্দের মাঝেই উঠেছে নতুন দাবি। একাডেমীর পক্ষ থেকে ঢাকা-৪ আসনে খেলার জন্য একটি মাঠের দাবি জানানো হয়েছে। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফিজুর রহমান মিতু বলেন, ‘আমার ছেলেরা প্রতিদিন জিজ্ঞেস করে — স্যার, আমরা খেলবো কোথায়? আমি তার কোনো জবাব দিতে পারি না। আমি কারো কাছে টাকা চাই না, ক্ষমতা চাই না। আমি শুধু ঢাকা-৪ আসনে আমার ছেলেদের জন্য একটা মাঠ চাই। একটা মাঠ পেলে আমি জুরাইন থেকে জাতীয় দলে খেলোয়াড় বানিয়ে দেখাবো, ইনশাআল্লাহ।’ তিনি আরও বলেন, ‘একটা মাঠ বাঁচাতে পারে শত শত ছেলেকে মাদক আর মোবাইল আসক্তি থেকে। একাডেমীর শুরু থেকে আজ পর্যন্ত যারা জড়িত ছিলেন বা এখনো আছেন, তাদের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে এ প্রাপ্তি সেলিব্রেট করার আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়েছে

দাম্মাম-রিয়াদগামী ফ্লাইট নিয়ে নতুন সিদ্ধান্ত

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক, প্রশংসার পাশাপাশি সমালোচনাও

আমাদের দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান

তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে বিশ্ববাজারে ফের বাড়ছে জ্বালানি তেলের দাম

সাক্ষরতা বাড়াতে উপানুষ্ঠানিক শিক্ষার ওপর গুরুত্বারোপ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর

পদ্মার চরে জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সাংবাদিকদের টার্গেট করে সাইবার আইন করতে চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী