Friday , 28 August 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

নেপালে নতুন করে পানির বাঁধে ভাঙন; সতর্কতা জারি

প্রতিবেদক
admin
August 28, 2026 4:41 pm
Link Copied!

প্রাণঘাতী আকস্মিক প্লাবনের ট্র্যাজেডি কাটিয়ে ওঠার আগেই নেপাল-তিব্বত সীমান্তে একটি পানির বাঁধ ফের ভেঙে যাওয়ার খবর পাওয়া গেছে। পাহাড়ের ঢালে ধ্বংসস্তূপ জমে তৈরি হওয়া একটি বাঁধ থেকে জমতে থাকা পানি উপচে পড়তে শুরু করেছে। আজ শুক্রবার নেপালের পুলিশ এক বিবৃতিতে এ কথা জানায়। বিবৃতিতে বলা হয়, ‘তিব্বতের অংশে আবারও একটি পানি ধরে রাখার বাঁধ ভেঙে যাওয়ার তথ্য পাওয়া গেছে।’ এ অবস্থায় উদ্ধারকারীদের উঁচু ও নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য সতর্কতা জারি করা হয়েছে। এর আগে, চীনের কর্তৃপক্ষও একই তথ্য জানিয়েছে। তারা বলেছে, তিব্বত-নেপাল সীমান্তে ভয়াবহ বন্যার পর যে হ্রদটি তৈরি হয়েছিল, সেটি উপচে পড়তে শুরু করেছে। এতে উদ্ধার অভিযান স্থগিত করতে তারা বাধ্য হয়েছেন। উল্লেখ্য, গত বুধবার আকস্মিক বন্যার কারণে দুই দেশের সীমান্তবর্তী এলাকায় কয়েকশো মানুষ প্রাণ হারিয়েছেন। বিধ্বস্ত হয়েছে বসতবাড়িসহ বিভিন্ন স্থাপনা। এখনও দেড় হাজারের মতো মানুষ নিখোঁজ আছেন। এরমধ্যেই আরেক দফায় পাহাড়ি ঢলের সতর্কতা জারি হলো

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বেকার পড়ে আছে অর্ধশত কোটি টাকা ব্যয়ে নির্মিত হাইটেক সিটি রেলস্টেশন

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা কর্মসূচি

রাউজানে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গুলিবিনিময়, আহত ১২ সদস্য

আইনি লড়াইয়ের ঘোষণা দিলেন বাঁধন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

সন্তানকে কোরআন শেখাচ্ছেন? গুরুত্ব দিন এই বিষয়গুলোর উপর

ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুইদিনে ডিএমপির ৪০৬১ মামলা

নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা কার্যক্রম আরো জোরদারের আহ্বান রাষ্ট্রপতির

৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল