Thursday , 14 May 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

পার্বত্য অঞ্চলে টেকসই খাদ্য নিরাপত্তা ও যুবকদের দক্ষ করতে ডব্লিউএফপি-এর সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি

প্রতিবেদক
admin
May 14, 2026 6:26 pm
Link Copied!

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মানুষের টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)-কে আরও কার্যকর ও সহায়তামূলক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান, এমপি। তিনি বলেন, বর্তমান সরকার এখনপ্রথাগত ত্রাণের পরিবর্তে বিশেষ করে পার্বত্য অঞ্চলের যুবক ও যুবতীদের কারিগরি দক্ষতায় দীক্ষিত করার ওপর অধিক গুরুত্বারোপ করছে। আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রী দীপেন দেওয়ান-এর অফিস কক্ষে তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)-এর একটি প্রতিনিধি দল। সাক্ষাৎকালে পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় নিরাপদ খাদ্য সহায়তা বিষয়ক দ্বিপাক্ষিক ও ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর (Social Safety Net) ডিজিটাল ব্যবস্থাপনা এবং এর স্বচ্ছতা নিশ্চিত করতে ডব্লিউএফপি-এর কারিগরি সহায়তা অত্যন্ত প্রয়োজন। এছাড়া দুর্গম পাহাড়ি এলাকায় যেখানে যোগাযোগ ব্যবস্থা ভালো নেই, সেখানে জরুরি বা আপদকালীন সময়ে দ্রুত খাদ্য সহায়তা পৌঁছানোর প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্যও অনুরোধ জানান। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান এবং ডব্লিউএফপি-এর কান্ট্রি ডিরেক্টর মিস সিমোন পার্চমেন্ট (Ms. Simone Parchment)। প্রতিনিধি দলে আরও অন্তর্ভুক্ত ছিলেন ডব্লিউএফপি-এর সিনিয়র পার্টনারশিপ অ্যাডভাইজার মোঃ মহসিন, ডেপুটি হেড অব প্রোগ্রাম মিজ মাবিবেথ ব্ল্যাক, হেড অব অপারেশন হাফিজা খান এবং প্রোগ্রাম পলিসি অফিসার সুমিত্র চাকমা। এছাড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এসময় উপস্থিত ছিলেন। ডব্লিউএফপি প্রতিনিধি দল পার্বত্য অঞ্চলের উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন এবং ভবিষ্যতে খাদ্য নিরাপত্তা ও দক্ষতা উন্নয়নে মন্ত্রণালয়ের সাথে নিবিড়ভাবে কাজ করার আশ্বাস প্রদান করেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সিলেটের নতুন ডিসি রেজা হাসান

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

ঝালমুড়ির প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

তৃতীয় স্থানের দলগুলো কীভাবে নক আউটে যাবে

পেলে ও এমবাপ্পেকে টপকে রেকর্ড দখলে নিলেন মেসি

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

সমালোচকদের মুখ বন্ধ করতে জার্মানিকে বিশ্বকাপ জিততে হবে

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ:

সায়েদাবাদ বাস টার্মিনাল সংস্কারের উদ্যোগ, সব বাস ছাড়বে টার্মিনালের ভেতর থেকে

আইডব্লিউজি গ্লোবাল সামিটে সারওয়াত সিরাজ