Monday , 5 October 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তার রদবদল

প্রতিবেদক
admin
October 5, 2026 12:17 pm
Link Copied!

পুলিশের ডিআইজি পদমর্যাদার তিন কর্মকর্তাসহ ২৪ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করেছে সরকার। তাদের মধ্যে ১২ জন অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি), তিনজন উপমহাপরিদর্শক (ডিআইজি) এবং পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার নয়জন কর্মকর্তা রয়েছেন। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা তিনটি পৃথক প্রজ্ঞাপনে এ বদলির তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনগুলোতে সই করেছেন উপসচিব তৌছিফ আহমেদ। বদলির আদেশ অনুযায়ী, স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) ডিআইজি আক্কাস উদ্দিন ভূঁইয়া এবং স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি মাহমুদুর রহমানকে পুলিশ স্টাফ কলেজে বদলি করা হয়েছে। এ ছাড়া, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি হাসান বারী নূরকে মাস র‍্যাপিড ট্রানজিটে (এমআরটি) বদলি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সারে বাড়ছে সরকারের ভর্তুকির পরিমাণ

প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য তাড়াহুড়ো নেই: হুমায়ুন

আমাদের দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান

সার্বিক উন্নয়নে ৩ জেলায় মাঠ প্রশাসনের সমন্বয় বাড়ানোর নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

জ্বালানি সংকট দ্রুত সমাধানের সুযোগ নেই: অর্থমন্ত্রী

নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ অনুমোদন

ফৌজদারি অপরাধের বিচার ফৌজদারিভাবেই হোক: রাড্ডা ইস্যুতে আসিফ মাহমুদ

অস্বাভাবিক সম্প্রসারন বা সংকোচন নয়, চাই জনবান্ধব অপটিমাম বাজেট

গ্লোবাল ইনফ্রাকচার কো অপারেশন কনফারেন্সে রেলমন্ত্রী

নরওয়ের রাজা পঞ্চম হারাল্ডের মৃত্যু