Wednesday , 24 June 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

ফের জুটি বাঁধছেন টিমোথি শ্যালামে-সেলেনা গোমেজ

প্রতিবেদক
admin
June 24, 2026 12:23 pm
Link Copied!

টিমোথি শ্যালামে ও সেলেনা গোমেজ দুজনেই এ প্রজন্মের তারকা। হলিউডে তাদের জনপ্রিয়তা ও দাপট কম নয়। যদিও চলচ্চিত্রে সেভাবে জুটি হননি তারা। ২০১৯ সালে কেবল ‘আ রেইনি ডে ইন নিউ ইয়র্ক’-এ দেখা গিয়েছিল তাদের। সাত বছর পর ফের এক সিনেমায় টিমোথি ও সেলেনা। তবে এবার তাদের পর্দায় দেখা যাবে না, বরং কণ্ঠ দিয়ে অভিনয় করবেন তারা। প্রভাবশালী প্রতিষ্ঠান ‘ইলুমিনেশন’-এর নতুন ছবি ‘নট অ্যালোন’-এ কণ্ঠাভিনয় করবেন দুজনে। এ প্রতিষ্ঠান থেকেই এর আগে ‘ডেসপিকেবল মি’ ও ‘সুপার মারিও ব্রাদার্স’-এর মতো ছবি হয়েছে। ভ্যারাইটির প্রতিবেদন বলছে, এটি হবে টিমোথি শ্যালামের প্রথম অ্যানিমেশন চলচ্চিত্র। তিনি কণ্ঠ দেবেন জো নামের এক অন্তর্মুখী রকেট মেকানিক চরিত্রে; যে একা ও শান্ত জীবনযাপন করে। অন্যদিকে সেলেনা গোমেজ অভিনয় করবেন ফ্রান চরিত্রে, যিনি একজন মেধাবী অ্যাস্ট্রো-বোটানিস্ট এবং বিশ্বের প্রথম উদ্ভিদ-জ্বালানিচালিত রকেট তৈরির কাজে ব্যস্ত। গল্পে জো ও ফ্রান একটি যুগান্তকারী রকেট উৎক্ষেপণের প্রস্তুতির সময় একে অপরের কাছাকাছি আসে। তবে তাদের সম্পর্কের জটিলতা আরও বেড়ে যায় যখন ডাঙ্ক, ওয়েলি ও শির্ম নামে তিন দুষ্টু কিন্তু আদুরে ভিনগ্রহবাসী জোর বাড়িতে আশ্রয় নেয়। ছবিটিতে আরো কন্ঠ দেবেন রব ব্রাইডন, ডায়ান মরগান, জেমি ডিমেট্রু ও ব্রেট গোল্ডস্টেন। একাধিক অভিজ্ঞ অ্যানিমেশন নির্মাতার যৌথ পরিচালনায় তৈরি হচ্ছে ছবিটি। প্রযোজনা করছেন ক্রিস মেলেদান্দ্রি। আগামী বছরের ১৬ এপ্রিল মুক্তি পাবে ছবিটি। আপনার জেলার সংবাদ পড়তে বিভাগ জেলা আরও সংবাদ আবারও পুশ-ইনের চেষ্টায় বিএসএফ, কঠোর অবস্থানে বিজিবি আবারও পুশ-ইনের চেষ্টায় বিএসএফ, কঠোর অবস্থানে বিজিবি ট্রাম্পের যুদ্ধ উন্মাদনা সীমিত করতে মার্কিন সিনেটে প্রস্তাব পাস ট্রাম্পের যুদ্ধ উন্মাদনা সীমিত করতে মার্কিন সিনেটে প্রস্তাব… ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী স্বর্ণের ভরিতে কমল ৫ হাজারের বেশি, ভরি ২ লাখ ২৫ হাজারে নামল স্বর্ণের ভরিতে কমল ৫ হাজারের বেশি, ভরি ২… টাঙ্গাইলে বিষাক্ত পানি পানে ৩২ শিক্ষার্থী অসুস্থ টাঙ্গাইলে বিষাক্ত পানি পানে ৩২ শিক্ষার্থী অসুস্থ নতুন ফিচার নিয়ে আসছে অ্যান্ড্রয়েড ১৭ নতুন ফিচার নিয়ে আসছে অ্যান্ড্রয়েড ১৭ মায়ের মৃত্যুর খবরে দেশে ফিরে গেলেন এমবাপেদের কোচ মায়ের মৃত্যুর খবরে দেশে ফিরে গেলেন এমবাপেদের কোচ ইংল্যান্ডকে আটকে দিলো ঘানা ইংল্যান্ডকে আটকে দিলো ঘানা উজবেকিস্তানকে উড়িয়ে দিলো রোনালদোর পর্তুগাল উজবেকিস্তানকে উড়িয়ে দিলো রোনালদোর পর্তুগাল ডিজিটাল ফাঁদে যুবসমাজ ডিজিটাল ফাঁদে যুবসমাজ বই বাড়ি

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার অপরিবর্তিত রাখার নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের’

ঋণখেলাপির দায়ে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, এমপি হিসেবে শপথ নিতে পারবেন না

৭ ডেপুটি ও ১০ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

এবার ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি: শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের মাঝে ব্যাগ, পোশাক ও ফুটওয়্যার সামগ্রী বিতরণ করা হবে: প্রাথমিক প্রতিমন্ত্রী

জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

হজের প্রাক-নিবন্ধনে হজযাত্রীদের যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

রোনাল্ডোর জোড়া গোলে উজবেকিস্তানকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে পর্তুগাল

একনেকে ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদিত