Tuesday , 15 September 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

রেলকর্মচারীদের দ্রুত পদোন্নতির উদ্যোগ মন্ত্রণালয়ের

প্রতিবেদক
admin
September 15, 2026 4:56 pm
Link Copied!

​ বাংলাদেশ রেলওয়ের ১২-২০ তম গ্রেডের কর্মচারীদের দ্রুত পদোন্নতির উদ্যোগ নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। এজন্য ১২-২০ তম গ্রেডের কর্মচারীদের জ্যেষ্ঠতা তালিকা প্রণয়ন করে আগামী দুই মাসের মধ্যে মন্ত্রণালয় প্রেরনের নির্দেশনা দিয়েছেন রেলপথ মন্ত্রণালয়।

বাংলাদেশ রেলওয়ের মানবসম্পদ ব্যবস্থাপনা ও রেল অপারেশন বিষয়ক একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি। সভায় সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো: ফাহিমুল ইসলাম । ​সভায় রেলওয়ের প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি, পদোন্নতি জটিলতা নিরসন এবং কর্মীবান্ধব কর্মপরিবেশ তৈরিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়: ​গ্র্যাডেশন তালিকা প্রণয়ন: ১২তম থেকে ২০তম গ্রেড পর্যন্ত কর্মচারীদের পদোন্নতির লক্ষ্যে আগামী ২ মাসের মধ্যে নিখুঁত গ্র্যাডেশন তালিকা প্রণয়ন করে মন্ত্রণালয়ে প্রেরণ করতে হবে। এই বিষয়ের অগ্রগতি আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য সভায় পর্যালোচনা করা হবে। ​নিয়োগ বিধি সংশোধন ও খসড়া প্রণয়ন: নিয়োগ বিধির বিদ্যমান জটিলতা নিরসনে প্রয়োজনীয় সুপারিশসহ খসড়া আগামী ২ মাসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ​কর্মচারী ধরে রাখার পদক্ষেপ: জুনিয়র লেভেলের (১৮ থেকে ২০তম গ্রেড) কর্মচারীদের চাকরি ছেড়ে দেওয়ার প্রবণতা রোধে এবং তাঁদের ধরে রাখতে নিয়োগের বয়সসীমায় ছাড় বা প্রয়োজনীয় সমন্বয়ের বিষয়ে আলোচনা করা হয়। ​এ সকল সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জন গ্রেফতার, মামলা ৫০

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অপরাধ শূন্যের কোটায় নামাতে চায় পুলিশ

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

মহেশখালীতে ঝড়ে ট্রলারডুবি, নিহত ২, নিখোঁজ ২

হাসপাতালে চিকিৎসকের ধূমপান, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা সরকারের : মাহ্দী আমিন

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে : হাইকমিশনারকে মাহ্দী আমিন

কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

বাংলা কিউআর জনপ্রিয় করতে চাই উৎসাহমূলক উদ্যোগ