Tuesday , 27 October 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

বিরতি ভেঙে পর্দায় ফিরছেন এশা দেওল

প্রতিবেদক
admin
October 27, 2026 11:40 am
Link Copied!

দীর্ঘ বিরতি শেষে আবারও বড় পর্দায় ফিরছেন বলিউড অভিনেত্রী এশা দেওল। প্রদীপ রঙ্গওয়ানী পরিচালিত ‘প্রতাপ’ নামের অ্যাকশন-ড্রামা সিনেমায় পুনম চরিত্রে অভিনয় করেছেন তিনি। জীবনের অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হয়ে নিজের শক্তি খুঁজে নেওয়া এক নারীর গল্প উঠে আসবে এতে। ইতিমধ্যে সিনেমায় এশার চরিত্রের প্রথম ঝলক প্রকাশ করেছেন নির্মাতারা। আজ সোমবার প্রকাশ করা হবে সিনেমাটির ঝলক, এরপর আসবে ট্রেলার। প্রযোজনা প্রতিষ্ঠান ইউভি ফিল্মস জানিয়েছে, আগামী ২০ নভেম্বর ভারতের বিভিন্ন রাজ্যে মুক্তি পাবে ‘প্রতাপ’। এশা দেওল ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন অমিত সাধ, সীমা বিশ্বাস, মিলিন্দ গুনাজি, তিগমাংশু ধুলিয়া ও দুষ্মন্ত ওয়াগসহ অনেকে। সিনেমাটি নিয়ে আশাবাদী এশা। বিরতি ভেঙে অভিনয়ে ফেরার জন্য এমন একটি গল্প ও চরিত্রের অপেক্ষায় ছিলেন বলে জানিয়েছেন তিনি। সিনেমার গল্পে পুনম তার পরিবার ও কাছের মানুষের প্রতি বিশ্বাসকে কেন্দ্র করে জীবন গড়ে তোলে। কিন্তু অপ্রত্যাশিত পরিস্থিতি তার সেই বিশ্বাসকে প্রশ্নের মুখে ফেলে দেয়। এরপর নিজের পথ নিজেকেই খুঁজে নিতে হয় তাকে। ক্ষমতা, ন্যায়বিচার ও ব্যক্তিগত সিদ্ধান্তের পরিণতি ঘিরে এগিয়ে যায় কাহিনি। একুশ শতকের শুরুতে ‘ধুম’, ‘যুবা’, ‘নো এন্ট্রি’ ও ‘দশ’-এর মতো সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন এশা দেওল। তবে বিয়ে ও পারিবারিক জীবনের কারণে ধীরে ধীরে অভিনয় থেকে দূরে সরে যান তিনি। এবার ‘প্রতাপ’ দিয়ে নতুনভাবে নিজের অভিনয়যাত্রা শুরু করতে যাচ্ছেন এই অভিনেত্রী।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সংসদের অধিবেশন শুরু

গবেষণায় এমন কিছু কাজ হোক যার ফলাফল মানুষকে স্পর্শ করে, মানুষের জীবনমানে ইতিবাচকভাবে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে – বিজ্ঞান সচিব

বিআরডিবির ৫৮ কর্মচারীকে সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা পদে পদোন্নতি

সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার: দুর্নীতি মামলায় ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারি করা হয়েছিল।

দূষণে অস্তিত্ব সংকটে দেশের নদীগুলো

সৌদি আরবে পৌঁছেছেন ৪৬,৫২৮ জন বাংলাদেশি হজযাত্রী

ইমামদের শুধু নামাজের নয়, মুত্তাকিদের ইমাম হতে হবে: ধর্ম প্রতিমন্ত্রী

নরওয়ের রাজা পঞ্চম হারাল্ডের মৃত্যু

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ ভিক্ষুক নিহত

হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট মৃত ১১০০ ছুঁইছুঁই