Monday , 29 June 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

বিশ্বকাপে জয়ের হাফ-সেঞ্চুরি আর্জেন্টিনার

প্রতিবেদক
admin
June 29, 2026 1:51 pm
Link Copied!

বিশ্বের তৃতীয় দল হিসেবে ফুটবল বিশ্বকাপে ৫০ ম্যাচ জয়ের মাইলফলক স্পর্শ করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপের চলমান ২৩তম আসরে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আজ সকালে জর্ডানকে ৩-১ গোলে হারায় আর্জেন্টিনা। বিশ্বকাপের ইতিহাসে এটি আর্জেন্টিনার ৫০তম জয়। এর আগে ৫০ ম্যাচ জয়ের মাইলফলক স্পর্শ করেছে ব্রাজিল ও জার্মানি। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ২৩ আসরে অংশ নিয়ে ১১৭ ম্যাচ খেলে ৭৮টি জয়, ১৯টি হার ও ২০টিতে ড্র করেছে। ২১ আসরে অংশ নিয়ে ১১৫ ম্যাচ খেলে ৭০টিতে জয়, ২৪টিতে হার ও ২১টিতে ড্র আছে চারবারের চ্যাম্পিয়ন জার্মানির। ব্রাজিল ও জার্মানির পর বিশ্বের তৃতীয় দল হিসেবে বিশ্ব মঞ্চে ৫০ ম্যাচ জয়ের স্বাদ নিল তিনবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ১৯ আসরে অংশ নিয়ে ৯১ ম্যাচ খেলে ৫০টিতে জয়, ২৪টিতে হার ও ১৭টিতে ড্র আছে আর্জেন্টিনা। এই তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে আছে যথাক্রমে- ইতালি ও ফ্রান্স। ১৮ আসরে অংশ নেওয়া ইতালি ৮৩ ম্যাচে ৪৫ জয়, ১৭ হার ও ২১ ম্যাচ ড্র করেছে। ১৭ আসরে অংশ নিয়ে ৭৬ ম্যাচে ৪২ জয়, ২০ হার ও ১৪টিতে ড্র করেছে ফ্রান্স।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বরিশাল কারাগারে যেভাবে সময় কাটছে মিন্নির

উয়ারী-বটেশ্বর স্মরণে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম, ডাটা কার্ড ও বিশেষ সিলমোহর প্রকাশ

মিয়ানমারে খনি ধসে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ১৫

মিরপুরে নিঃসঙ্গ মায়ের মৃত্যু

গোমস্তাপুরে ভারতীয় নেশাজাতীয় দ্রব্য ও ট্রলি আটক

কার্বন ক্রেডিট বাড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ, পরিদর্শনে যাচ্ছেন প্রতিমন্ত্রী

হারানো বিজ্ঞপ্তি

অস্ট্রেলিয়া থেকে ইউরেনিয়াম সরবরাহে চুক্তি করল ভারত

‘উন্নয়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষা করেই গড়ে তুলতে হবে নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ’ – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের