Thursday , 29 October 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

মধ্যরাতে ইলিশ শিকারে সাগরে নামছেন জেলেরা

প্রতিবেদক
admin
October 29, 2026 3:25 pm
Link Copied!

মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাত থেকে সাগর ও নদীতে ইলিশ ধরতে নামছেন পটুয়াখালীর জেলেরা। এ উপলক্ষে জেলার মহিপুর ও আলীপুর মৎস্য বন্দরে ট্রলার ও জাল প্রস্তুতসহ শেষ মুহূর্তের ব্যস্ততা চলছে। নিষেধাজ্ঞা শেষ হওয়ায় দীর্ঘ বিরতির পর আবারও ইলিশ আহরণের আশায় বুক বাঁধছেন উপকূলের জেলেরা। ইতোমধ্যে অনেকে ট্রলার মেরামত, জাল সেলাই এবং মাছ ধরার প্রয়োজনীয় রসদ সংগ্রহের কাজ শেষ করেছেন। কাঙ্খিত ইলিশের সন্ধানে গভীর সাগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা। জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা বাস্তবায়নে পটুয়াখালীর বিভিন্ন এলাকায় ৪৮৪টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ১২৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ১৪৮ জন জেলেকে কারাদণ্ড দেয়া হয়। এ ছাড়া ১৬৭টি মামলা দায়ের, ৩ লক্ষ ১১ হাজার টাকা জরিমানা এবং প্রায় ২০ লক্ষ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বাসস’কে বলেন, জেলেরা গভীর সাগরে নির্বিঘ্নে মাছ ধরতে পারলে এবার বিপুল পরিমাণ ইলিশ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি আরো বলেন, মা ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে গত ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত নদী ও সাগরে সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা কার্যকর ছিল।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সড়ক, সেতু ও রেল মন্ত্রীর সাথে জাইকা প্রতিনিধিদলের বৈঠক, অবকাঠামো সহযোগিতা জোরদারে গুরুত্ব আরোপ

অবৈধ গবাদিপশু প্রবেশ রোধে সীমান্তে কঠোর নজরদারি — প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

কিশোর গ্যাং, সন্ত্রাস, ছিনতাই ঠেকাতে রাজধানীতে আরও ১১ হাজার সিসি ক্যামেরা বসছে

পরিবেশমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ উপ-হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক

বিএনপি সরকারের সংস্কার প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের

নিউইয়র্কে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ

সেই জার্মান গণিতবিদকে খোঁচা দিলেন নেইমার

ভুয়া ভুটানি শরণার্থী কেলেঙ্কারিতে নেপালের সাবেক দুই মন্ত্রী দোষী সাব্যস্ত