Tuesday , 30 June 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

মিয়ানমারে খনি ধসে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ১৫

প্রতিবেদক
admin
June 30, 2026 2:13 pm
Link Copied!

মিয়ানমারের একটি পরিত্যক্ত জেড খনিতে বৃষ্টির কারণে বর্জ্যের স্তূপ ধসে রত্নের টুকরো সংগ্রহে থাকা পাঁচ জন মারা গেছে ও আরও প্রায় ১৫ জন মাটিচাপা পড়ে নিখোঁজ হয়েছে| মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানায়| মিয়ানমারে খনি খাতের বড় একটি অংশ নিয়ন্ত্রণহীন| দেশটির উত্তরাঞ্চলীয় কাচিন রাজ্য বিশ্বের সবচেয়ে বড় জেডাইটের উৎস| এ মূল্যবান পাথর এশিয়ার অনেক সংস্কৃতিতে সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত| প্রতিবেশী চীনেও এর ব্যাপক চাহিদা রয়েছে| ইয়াঙ্গুন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে| সামরিক অভ্যুত্থানের পর শুরু হওয়া মিয়ানমারের গৃহযুদ্ধে লড়াইরত বিভিন্ন পক্ষ অনেক খনির নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে| তারা খনি থেকে পাওয়া অর্থ নিজেদের তহবিল সমৃদ্ধ করতে ব্যবহার করছে| অন্যদিকে দরিদ্র স্থানীয় মানুষ জীবিকার তাগিদে ভূগর্ভে কাজ করেন বা খনির ফেলে দেওয়া অংশ থেকে মূল্যবান পাথরের টুকরো সংগ্রহ করেন| এ সময় হঠাৎ বর্জ্যের স্তূপ ধসে তারা মাটিচাপা পড়েন| রাষ্ট্রীয় ˆদনিক দ্য গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার জানায়, টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে পুরোনো খনির বর্জ্যের স্তূপ আলগা হয়ে পড়ায় এ ধসের ঘটনা ঘটে| পত্রিকাটি আরও জানায়, এ পর্যন্ত অন্তত পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এবং প্রায় ১৫ জন এখনও নিখোঁজ রয়েছেন| তাদের সন্ধানে অনুসন্ধানকারীরা খননকাজ চালিয়ে যাচ্ছে| প্রধান খনি কার্যক্রমে বাদ পড়ে যাওয়া রত্নের টুকরো খুঁজতে যারা ফেলে দেওয়া পাথরের স্তূপ ঘেঁটে জীবিকা নির্বাহ করেন, তারা এ অত্যন্ত লাভজনক শিল্পের সবচেয়ে নিচের স্তরের শ্রমিক| সাম্প্রতিক মাসগুলোতে জেড খনির নিয়ন্ত্রণ নিয়ে ফাকান্ত এলাকায় মিয়ানমারের সেনাবাহিনী ও বিরোধী সশস্ত্র বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষও হয়েছে|

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশের ক্রীড়া যেন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি সরকার জাতির সাথে গাদ্দারি করছে: নাহিদ ইসলাম

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘোষণা, সামরিক অভিযান ‘স্থায়ীভাবে’ বন্ধের সিদ্ধান্ত

২০২৭ সালের হজের জন্য শুরু হয়েছে প্রাক-নিবন্ধন

ঋণখেলাপির দায়ে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, এমপি হিসেবে শপথ নিতে পারবেন না

কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে চাঁদাবাজি হলেই ব্যবস্থা: প্রতিমন্ত্রী

গ্রামীণ দুস্থ নারীদের আত্মনির্ভরশীল করতে সরকারের বহুমুখী উদ্যোগ

দুই জেলায় নতুন ইপিজেড, তিন জেলায় অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলবে সরকার

গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

‘মাস্টারমাইন্ড ১৮ কোটি মানুষ’, একক কেউ নয়, সংসদে শফিকুর