Tuesday , 25 August 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

মুক্তিযোদ্ধা ও সন্তানদের প্রশিক্ষণে ৭৫ লাখ টাকা ছাড় মন্ত্রণালয়ের

প্রতিবেদক
admin
August 25, 2026 3:50 pm
Link Copied!

বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের প্রশিক্ষণ এবং আত্মকর্মসংস্থান কার্যক্রম বাস্তবায়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৭৫ লাখ টাকা ছাড়ের অনুমোদন দিয়েছে সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে রোববার (২৩ আগস্ট) জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব ডা. মু. আসাদুজ্জামান। চিঠিতে বলা হয়, ‘বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের প্রশিক্ষণ এবং আত্মকর্মসংস্থান’ শীর্ষক কার্যক্রমের জন্য ২০২৬-২৭ অর্থবছরে বরাদ্দকৃত অর্থের মধ্যে অনুদান খাত থেকে ৭৫ লাখ টাকা ছাড় করা হয়েছে। ছাড় করা অর্থ ব্যবহারে কয়েকটি শর্ত দিয়েছে মন্ত্রণালয়। এর মধ্যে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রশিক্ষণ সমিতির তালিকার তথ্য হালনাগাদ করে বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের মধ্যে সুষ্ঠুভাবে অর্থ বিতরণ নিশ্চিত করতে বলা হয়েছে। এছাড়া কার্যক্রমের অর্থ যথাযথভাবে ব্যবহার এবং প্রযোজ্য সব আর্থিক বিধি-বিধান অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। ছাড় করা অর্থ এফডিআরকৃত ব্যাংকে জমা রাখার শর্তও দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, আগামী ২০ জুন ২০২৭ তারিখের মধ্যে ছাড় করা অর্থের ব্যয় ও কার্যক্রমের অগ্রগতি, অব্যয়িত অর্থের পরিমাণ এবং ব্যাংক স্থিতি উল্লেখ করে প্রত্যয়ন ও ব্যাখ্যাসহ বিস্তারিত প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠাতে হবে। ছাড় করা ৭৫ লাখ টাকা উত্তোলন ও নির্ধারিত খাতে ব্যয়ের জন্য বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালককে আয়ন-ব্যয়ন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, সেগুনবাগিচা, ঢাকা কার্যালয় থেকে অর্থ উত্তোলন করে নির্ধারিত খাতে ব্যয় ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান

সরবরাহ কমেছে বোতলজাত সয়াবিন তেলের, দাম বাড়ানোর প্রস্তুতি কোম্পানিগুলোর

অবশেষে বাফুফের স্বীকৃতি পেল জুরাইন ফুটবল একাডেমী, ঢাকা-৪ আসনে খেলার মাঠের দাবি

ওয়াসার ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৯৩

কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে চাঁদাবাজি হলেই ব্যবস্থা: প্রতিমন্ত্রী

ট্রাম্প আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন : অ্যারিজোনার ক্ষুব্ধ ল্যাটিনো ভোটার

চাটখিলে শিশু আসমা ধর্ষণ-হত্যা: চার বছর পর রায়, জেঠাতো ভাইয়ের মৃত্যুদণ্ড

শাকিবের সাথে ফ্রেমবন্দি হলেন দীঘি

প্রাপ্তবয়স্কদের জন্য ছাড়পত্র পেল যশের ‘টক্সিক’