Wednesday , 1 July 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

মেসিকে নিজ দেশের জার্সি উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

প্রতিবেদক
admin
July 1, 2026 4:44 pm
Link Copied!

প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়েই ইতিহাস গড়ে দ্বিতীয় রাউন্ডে ওঠা কেপ ভার্দে আগামী শুক্রবার মিয়ামিতে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে। এই ম্যাচ ঘিরে কেপ ভার্দেতে উত্তেজনা তুঙ্গে। দেশটির মানুষ যেমন তাদের দলের বিশ্বকাপ যাত্রা কতদূর গড়ায় তা দেখার অপেক্ষায়, তেমনি আর্জেন্টিনার বিপক্ষে খেলার সুযোগ নিয়েও গর্বিত। আর্জেন্টিনার একটি রেডিও স্টেশনকে দেওয়া সাক্ষাৎকারে কেপ ভার্দের প্রেসিডেন্ট জানান, তিনি ব্যক্তিগতভাবে মেসিকে কেপ ভার্দে জাতীয় দলের ১০ নম্বর জার্সি উপহার দিতে চান। তিনি বলেন, ‘বিশ্বের অন্যতম সেরা ফুটবলারকে সম্মান জানাতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো, যাতে আমাদের জাতীয় দল মেসিকে ১০ নম্বর জার্সিটি উপহার দিতে পারে।’ গ্রুপ ‘জে’-তে তিনটি ম্যাচই জিতে শীর্ষস্থান নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তারা ৩-০ গোলে আলজেরিয়াকে, ২-০ গোলে অস্ট্রিয়াকে এবং ৩-১ গোলে জর্ডানকে হারিয়েছে। জর্ডানের বিপক্ষে ম্যাচে বেশিরভাগ নিয়মিত খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হয়েছিল। মেসি দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে দলের তৃতীয় গোলটি করেন। বিশ্বকাপের গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই গোল করেছেন মেসি। ছয় গোল নিয়ে তিনি প্রথম পর্বের সর্বোচ্চ গোলদাতা। পাশাপাশি বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও নিজের নামে করেছেন, তার মোট গোলসংখ্যা এখন ১৯। কেপ ভার্দের প্রেসিডেন্ট আরও বলেন, ‘মেসি আমাদের দেশের মানুষের কাছে একজন মহান আইডল এবং অত্যন্ত সম্মানিত ফুটবলার। অনেক কেপ ভার্দিয়ানের কাছে তিনি বিশ্বের সেরাদের একজন। তিনি শ্রেষ্ঠত্ব, নিখুঁততা এবং বিশ্ব ফুটবলের সর্বোচ্চ মানের প্রতীক।’ চলতি বিশ্বকাপের অন্যতম বড় চমক কেপ ভার্দে। গোলরক্ষক ভোজিনিহার নেতৃত্বে দলটি প্রথম ম্যাচে স্পেনের সঙ্গে ০-০ গোলে ড্র করে। এরপর উরুগুয়ের সঙ্গে ২-২ এবং সৌদি আরবের সঙ্গে ০-০ গোলে ড্র করে সেরা তৃতীয় স্থান অধিকারী দলগুলোর একটি হিসেবে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

রোনাল্ডোর জোড়া গোলে উজবেকিস্তানকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে পর্তুগাল

পরিচালকের বিরুদ্ধে পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ আনলেন পারসা

তিন দিনের সরকারি সফরে রাশিয়ার পথে পররাষ্ট্রমন্ত্রী

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে KOICA কান্ট্রি ডিরেক্টরের সৌজন্য সাক্ষাৎ

বিশ্বকাপে রোনাল্ডোর চার রেকর্ড

বরিশাল কারাগারে যেভাবে সময় কাটছে মিন্নির

রামিসা হত্যা মামলার বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ

তিস্তায় কমছে পানি, বাড়ছে ভাঙন; পানিবন্দী অন্তত ২০হাজার পরিবার

নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন, আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

বৃক্ষরোপণে ৫৩ কোটি ৬৬ লাখ টাকার প্রণোদনা, বিতরণ হবে ১৬ লাখ ২৮ হাজার চারা