Saturday , 22 August 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে বিশ্ববাজারে ফের বাড়ছে জ্বালানি তেলের দাম

প্রতিবেদক
admin
August 22, 2026 10:39 am
Link Copied!

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান ভূরাজনৈতিক সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেল সরবরাহ নিয়ে উদ্বেগ অব্যাহত থাকায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম উঁচু অবস্থানে রয়েছে। অঞ্চলটি থেকে আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কায় টানা দ্বিতীয় সপ্তাহ ধরে তেলের দাম চড়া অবস্থানে রয়েছে। আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আজ শুক্রবার বিশ্ববাজার বিশ্লেষণে দেখা যায়, অপরিশোধিত তেল ব্রেন্ট ক্রুডের দাম ৪ সেন্ট বা শূন্য দশমিক শূন্য ৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ৮২ ডলারে উঠেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৬ সেন্ট বা শূন্য দশমিক শূন্য ৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৬ দশমিক ৭৮ ডলারে দাঁড়িয়েছে। পরিসংখ্যান বলছে, গত পাঁচ কার্যদিবসে ব্রেন্ট ক্রুডের দাম ৭ শতাংশের বেশি এবং ডব্লিউটিআইয়ের দাম ৮ শতাংশেরও বেশি বেড়েছে। দুই ধরনের তেলের বাজারমূল্যই গত ২৪ জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এর আগের কার্যদিবসেও ব্রেন্ট ও ডব্লিউটিআইয়ের দাম ২ শতাংশের বেশি বেড়েছিল। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও কূটনৈতিক অনিশ্চয়তা দ্রুত কাটিয়ে ওঠা না গেলে বিশ্ববাজারে জ্বালানি পণ্যের দাম আরও কিছুদিন বাড়তি থাকতে পারে। এর প্রভাব বৈশ্বিক অর্থনৈতিক পুনরুদ্ধারের ওপরও সরাসরি পড়ার আশঙ্কা রয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আগামী অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৫, মামলা ৭৩

রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কেঁপে উঠল কিয়েভ

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

সরবরাহ কমেছে বোতলজাত সয়াবিন তেলের, দাম বাড়ানোর প্রস্তুতি কোম্পানিগুলোর

এবার সিভিল এভিয়েশনের “সদস্য পরিকল্পনা” মেহেবুব খানের বিরুদ্ধে মামাশ্বশুর কে ব্র্যান্ডিং দোকান বরাদ্দের অভিযোগ,,

তারেক রহমানের ভারত সফরের আমন্ত্রণ বহাল : ভারতীয় হাইকমিশনার

দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী

ইতালিতে ‘ওয়েস্ট নাইল’ ভাইরাসে আক্রান্ত ১৭ জনের মৃত্যু

মধ্যপ্রাচ্য সংকট: ১০০ কোটি লিটারের জ্বালানি মজুত করবে অস্ট্রেলিয়া