Tuesday , 8 September 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রতিবেদক
admin
September 8, 2026 2:56 pm
Link Copied!

বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে বাংলাদেশ ও ভারতের ঐতিহাসিক সম্পর্ক, অভিন্ন ইতিহাস, সাংস্কৃতিক বন্ধন এবং দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়। সাক্ষাৎ শেষে ঢাকায় ভারতীয় হাইকমিশনের সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, হাইকমিশনার দীনেশ ত্রিবেদী রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা জানান। একই সঙ্গে বাংলাদেশের জনগণের সেবায় রাষ্ট্রপতির অব্যাহত দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন তিনি। আলোচনায় বাংলাদেশ ও ভারতের অভিন্ন ইতিহাস এবং দুই দেশের ঘনিষ্ঠ সাংস্কৃতিক বন্ধনের বিষয়টি উঠে আসে। পাশাপাশি জনগণের মধ্যে বিদ্যমান পারস্পরিক সম্পর্কের ওপর ভিত্তি করে গড়ে ওঠা গভীর বন্ধনের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন তারা। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরও শক্তিশালী করার গুরুত্ব তুলে ধরা হয়। দুই সার্বভৌম রাষ্ট্রের জনগণের পারস্পরিক স্বার্থ ও কল্যাণে বিদ্যমান সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেওয়া হয়। ভারতীয় হাইকমিশনের বার্তায় বাংলাদেশ ও ভারতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও বিস্তৃত ও গভীর হওয়ার প্রত্যাশার কথা জানানো হয়। দুই দেশের জনগণের বৃহত্তর কল্যাণে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদার করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

খেলাধুলার চর্চায় ঐক্যবদ্ধ ও শৃঙ্খলাবদ্ধ সমাজ গড়ার আহ্বান: শেখ রবিউল আলম

রংপুরে চার খুন: ডোপ টেস্টে মাদক মেলেনি সিদ্ধার্থ-মুগ্ধের

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

ইশরাকের পদক্ষেপ সঠিক, তবে অস্ত্র বহনের পদ্ধতি নিয়ে প্রশ্ন জামায়াত আমিরের

বন্ধ হচ্ছে না পুলিশের ওপর হামলা

পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

রাতে ফ্যান চালিয়ে ঘুমানো কি ক্ষতিকর?

জুলাই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধ, ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বসানোর বাধা দূর হলো, সংশোধিত নীতিমালা প্রকাশ

হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক হুইপ আ স ম ফিরোজকে