Sunday , 1 November 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

রেলপথে শৃঙ্খলা ফেরাতে এবং অপরাধ রোধে নভেম্বর ২০২৬ মাসে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত

প্রতিবেদক
admin
November 1, 2026 1:53 pm
Link Copied!

রেলসেবা আরও নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও শৃঙ্খলাপূর্ণ করার লক্ষে ট্রেন এবং স্টেশনে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। রেলওয়ে যাত্রীদের নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে এবং বিভিন্ন অনিয়ম রোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ​মন্ত্রণালয়ের প্রশাসন-৬ শাখা কর্তৃক জারীকৃত অফিস আদেশ অনুযায়ী, ট্রেন ও স্টেশনে ধূমপান ও মাদক সেবন প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ, বিনা টিকেটে ভ্রমণ প্রতিহতকরণ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনসহ সংশ্লিষ্ট সুনির্দিষ্ট আইন প্রয়োগের মাধ্যমে এই মোবাইল কোর্ট পরিচালিত হবে। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের দপ্তরের প্রস্তাবের প্রেক্ষিতে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে এই বিশেষ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। ​আগামী নভেম্বর ২০২৬ মাস জুড়ে বিভিন্ন তারিখে রেলপথ মন্ত্রণালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ স্বীয় অধিক্ষেত্রে এই মোবাইল কোর্ট পরিচালনা করবেন। দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের মধ্যে রয়েছেন: ​জনাব বি.এম মশিউর রহমান, উপসচিব ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ​জনাব নেপোলিয়ন দেওয়ান, উপসচিব ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ​জনাব আবিদা সুলতানা, উপসচিব ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ​জনাব ফাতেমা-তুজ-জোহরা, সিনিয়র সহকারী সচিব ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ​পরিচালিত মোবাইল কোর্টের প্রতিবেদন নির্দিষ্ট সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রেরণ নিশ্চিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া মোবাইল কোর্ট সফলভাবে সম্পন্ন করার জন্য রেলওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স, সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট, রেলওয়ে পুলিশ সুপার এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর প্রয়োজনীয় সহযোগিতা কামনা করা হয়েছে। ​রেলপথের শৃঙ্খলা বজায় রাখতে এবং যাত্রী সাধারণের ভোগান্তি কমাতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

সর্বশেষ - জাতীয়