Friday , 2 October 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

শাহজালালে দুই কোটি টাকার সোনাসহ বিমানকর্মী ও যাত্রী আটক

প্রতিবেদক
admin
October 2, 2026 4:39 pm
Link Copied!

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দুই কোটি ১০ লাখ টাকা মূল্যের সোনার বারসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউসের এয়ারপোর্ট ইউনিট। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে এক যাত্রীকেও আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে টিস্যুতে মোড়ানো নয়টি সোনার বার, যার মোট ওজন প্রায় ১ কেজি ৫০ গ্রাম। বৃহস্পতিবার, ১ অক্টোবর রাত ১১টা ২০ মিনিটে বিমানবন্দরের অ্যাভসেকের সহায়তায় এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে এই অভিযান চালানো হয়। শুক্রবার, ২ অক্টোবর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কাস্টমসের এয়ারপোর্ট ইউনিট জানায়, অভিযানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মী ওবায়দুর রহমানের দেহ তল্লাশি করা হয়। এ সময় তার শার্টের পকেট ও কোমরের বেল্টে বিশেষভাবে টিস্যুতে মোড়ানো অবস্থায় নয়টি সোনার বার পাওয়া যায়। উদ্ধার করা সোনার মোট ওজন প্রায় ১ কেজি ৫০ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ১০ লাখ টাকা। তল্লাশির সময় বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। কাস্টমসের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওবায়দুর রহমানের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্টতার অভিযোগে আরও এক যাত্রীকে আটক করা হয়। আটক ওই যাত্রীর পরিচয় প্রকাশ করা হয়নি। এ ঘটনায় বিমানকর্মী ওবায়দুর রহমানসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কাস্টমস আইন, ২০২৩ এবং সংশ্লিষ্ট অন্যান্য আইনি বিধানের আওতায় পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে এনবিআর।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অপরাধ শূন্যের কোটায় নামাতে চায় পুলিশ

শূন্য ঘোষিত সংরক্ষিত মহিলা আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার

বিশ্ববিদ্যালয়ভিত্তিক সমন্বিত স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: ড. মাহ্দী আমিন

দেশে গ্যাস সঙ্কট তীব্র হলেও ধীরগতিতে চলছে কূপ খনন

সুদের চাপ কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা: গভর্নর

টাইব্রেকারের নাটকে নেদারল্যান্ডসকে বিদায়, শেষ ষোলোয় মরক্কো

নতুন দায়িত্ব পেলেন উপদেষ্টা জহির উদ্দিন স্বপন

আয়ুর্বেদে ভারত-বাংলাদেশ যৌথ গবেষণা কেন্দ্র স্থাপনের আহ্বান

যৌতুক দাবি, প্রদান ও গ্রহণ সবই দণ্ডনীয় অপরাধ

এবার ভয়াবহ রূপ নিতে পারে ডেঙ্গু