Saturday , 26 September 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

শীর্ষস্থান ধরে রাখলেন শাহরুখ খান

প্রতিবেদক
admin
September 26, 2026 10:30 pm
Link Copied!

আনুমানিক ২ হাজার ৪৯০ কোটি রুপি সম্পদ কমেছে, তবু ভারতের সবচেয়ে ধনী অভিনেতার অবস্থান ধরে রেখেছেন শাহরুখ খান। হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬ অনুযায়ী, শাহরুখ ও তার পরিবারের মোট সম্পদের পরিমাণ প্রায় ১০ হাজার কোটি রুপি। গত বছরের তালিকায় এই পরিমাণ ছিল ১২ হাজার ৪৯০ কোটি রুপি। শাহরুখের সম্পদের বড় অংশ শুধু অভিনয় থেকে আসেনি। স্ত্রী গৌরী খানকে সঙ্গে নিয়ে পরিচালিত রেড চিলিজ এন্টারটেইনমেন্ট চলচ্চিত্র প্রযোজনা ও ভিজ্যুয়াল ইফেক্টস ব্যবসার সঙ্গে যুক্ত। পাশাপাশি নাইট রাইডার্স স্পোর্টসের মাধ্যমে ক্রীড়া ব্যবসাতেও তার বড় উপস্থিতি রয়েছে। এর অধীনে কলকাতা নাইট রাইডার্সসহ বিভিন্ন ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি রয়েছে। হুরুনের হিসাবকে সরাসরি নগদ সম্পদ হিসেবে দেখার সুযোগ নেই। ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান, বিনিয়োগ, সম্পত্তি ও অন্যান্য সম্পদের আনুমানিক মূল্য ধরে এই হিসাব করা হয়। চলতি বছরের শুরুতে প্রকাশিত হুরুন গ্লোবাল রিচ লিস্টেও শাহরুখের সম্পদের পরিমাণ ১০ হাজার ৮০০ কোটি রুপি ধরা হয়েছিল। ২০২৬ সালের অভিনেতাদের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন অমিতাভ বচ্চন, যার আনুমানিক সম্পদ ৪ হাজার কোটি রুপি। তৃতীয় সালমান খান ৩ হাজার কোটি এবং চতুর্থ হৃতিক রোশন ২ হাজার ৫০০ কোটি রুপি সম্পদের মালিক। গত বছর হৃতিকের সম্পদ ছিল ২ হাজার ১৬০ কোটি রুপি। গত বছরের তালিকায় শাহরুখের পরেই থাকা জুহি চাওলা ও তার পরিবারের ৭ হাজার ৭৯০ কোটি রুপি সম্পদ থাকলেও ২০২৬ সালের অভিনেতাদের তালিকায় তার নাম নেই। একইভাবে গত বছর ১ হাজার ৮৮০ কোটি রুপি সম্পদ নিয়ে থাকা করণ জোহরও এবার তালিকায় নেই। এদিকে বড় পর্দায় ফিরছেন শাহরুখ। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় তার সঙ্গে অভিনয় করেছেন মেয়ে সুহানা খান। এতে আরও রয়েছেন দীপিকা পাড়ুকোন, রানী মুখার্জি, অভিষেক বচ্চন, রাঘব জুয়াল, জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ার্সি ও জ্যাকি শ্রফ। সিনেমাটি ২৪ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বিশ্বের সবচেয়ে বড় ও সেরা শিক্ষা হাবে পরিণত হবে বাংলাদেশ: শিক্ষামন্ত্রী

সাক্ষরতা বাড়াতে উপানুষ্ঠানিক শিক্ষার ওপর গুরুত্বারোপ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর

জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত

সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ব্যবসায়ীদের

বঞ্চিতদের প্রাপ্য সম্মান ফিরিয়ে দিতে কাজ করছে সরকার- প্রতিমন্ত্রী আমিনুল হক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধান নিকোলাস কৌমুজিয়ান এর সৌজন্য সাক্ষাৎ

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৫

কার্বন ক্রেডিট বাড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর