Monday , 29 June 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

সংসদে প্রধানমন্ত্রীর সেলফিতে উচ্ছ্বসিত কুমিল্লার শিক্ষার্থীরা

প্রতিবেদক
admin
June 29, 2026 2:38 pm
Link Copied!

কুমিল্লার মনোহরগঞ্জের চার শিক্ষা প্রতিষ্ঠানের ৬৫ শিক্ষার্থী ও ৪ শিক্ষক জাতীয় সংসদ ভবন পরিদর্শনের সুযোগ পেয়েছেন। গতকাল রোববার সংসদ সচিবালয়ের ভিজিট শাখার উদ্যোগে আয়োজিত এই পরিদর্শন শিক্ষার্থীদের জন্য এক স্বপ্ন পূরণের অভিজ্ঞতায় পরিণত হয়। সফরের অন্যতম আকর্ষণ ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাদের শুভেচ্ছা বিনিময়। তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল চর্চার প্রতি সমান গুরুত্ব দেয়ার আহ্বান জানান। এসময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলেন। স্মরণীয় মুহূর্ত এভাবে ধারণ করতে পেরে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন এবং তাদের অন্যতম সেরা প্রাপ্তি হিসেবে উল্লেখ করেন। পরিদর্শনকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো-মনোহরগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় ও কলেজ,নীলকান্ত সরকারি কলেজ,নাথের পেটুয়া ডিগ্রি কলেজ এবং শাহ শরীফ ডিগ্রি কলেজ। শিক্ষক ও শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনে পৌঁছে প্রথমে এলডি হল পরিদর্শন করে বিশ্বখ্যাত স্থপতি লুই আই কানের নকশায় নির্মিত সংসদ ভবনের নান্দনিক স্থাপত্য ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখেন। পরিদর্শনের অংশ হিসেবে তারা চলমান বাজেট অধিবেশন সরাসরি উপভোগ করেন। পাশাপাশি সংসদের উত্তর ও দক্ষিণ প্লাজা, মনোরম ক্রিসেন্ট লেক, অধিবেশন কক্ষ এবং সমৃদ্ধ সংসদ গ্রন্থাগার পরিদর্শন করেন শিক্ষার্থীরা।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মির্জাগন্জ ভুমি অফিসে নামজারীর নামে অর্থ আদায় প্রতিবাদ করায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি

পানি সংকট মোকাবেলায় এশিয়ার সব দেশকে এগিয়ে আসার আহ্বান স্পিকারের

বুধবার ব্যাংক হলিডে, বন্ধ থাকবে সব ব্যাংক লেনদেন ও শেয়ারবাজার

বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির

বাংলাদেশ রেলওয়ে: সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাবনার নতুন দিগন্ত

জনসংযোগ কর্মকর্তাদের ‘নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও কর্মপরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ

উজানের ঢলে বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি, বন্যা আতঙ্কে নদীপাড়ের মানুষ

মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১০

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন

আরও কমল স্বর্ণের দাম, ভরি নামলো ২ লাখ ২২ হাজারে