Tuesday , 25 August 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানে আধুনিক ডিজিটাল হাজিরা ব্যবস্থা চালুর নির্দেশ

প্রতিবেদক
admin
August 25, 2026 3:14 pm
Link Copied!

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে স্থানীয় সরকার বিভাগের সব প্রতিষ্ঠানে আধুনিক ডিজিটাল হাজিরা ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ফেস রিকগনিশন, ফিঙ্গারপ্রিন্ট ও ক্লাউডভিত্তিক অনলাইন ড্যাশবোর্ড সমৃদ্ধ ডিজিটাল হাজিরা মেশিন স্থাপনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের সব সিটি কর্পোরেশনের প্রশাসক, পৌরসভার মেয়র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়। চিঠিতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্তের আলোকে স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সব কর্মকর্তা-কর্মচারীর আধুনিক ডিজিটাল হাজিরা ব্যবস্থাপনায় নিবন্ধন সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। নতুন এ হাজিরা ব্যবস্থায় ফেস রিকগনিশন ও ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি শনাক্ত করা হবে। পাশাপাশি ক্লাউডভিত্তিক অনলাইন ড্যাশবোর্ডের মাধ্যমে হাজিরার তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ করা যাবে। এতে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে বলে আশা করছে সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

গ্রামীণ দুস্থ নারীদের আত্মনির্ভরশীল করতে সরকারের বহুমুখী উদ্যোগ

মিরপুরে উচ্ছেদ অভিযানে ভাঙচুর-আগুন, চার মামলায় আসামি প্রায় ২ হাজার

ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

উয়ারী-বটেশ্বর স্মরণে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম, ডাটা কার্ড ও বিশেষ সিলমোহর প্রকাশ

এখন থেকে শাহজালালে লাগেজ সরাসরি দেখতে পাবেন যাত্রীরা

সমস্যাগ্রস্ত ব্যাংকের আমানতকারীরা সুদসহ টাকা ফেরত পাবেন : অর্থমন্ত্রী

নেপালে ভয়াবহ বন্যা: নিখোঁজ ৪,২৪৭, মৃতের সংখ্যা ৯০৩

ধর্ম যার যার, রাষ্ট্রে নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী