Sunday , 23 August 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

হাওরপারের মানুষের গল্প নিয়ে পর্দায় আসছেন রুনা খান

প্রতিবেদক
admin
August 23, 2026 1:42 pm
Link Copied!

‘ছিটকিনি’র পর নতুন সিনেমার কাজ শুরু করেছেন অভিনেত্রী রুনা খান। সিনেমাটির নাম ‘জলপবন’। বর্তমানে সুনামগঞ্জের হাওর এলাকায় এর শুটিংয়ের জন্য অবস্থান করছেন বলে জানা গেছে। তরুণ নির্মাতা রাজন তালুকদারের পরিচালনায় চলতি মাসের ১৫ তারিখ থেকে সেখানে দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে, যা চলবে পুরো মাসজুড়ে। সংবাদ মাধ্যমে রুনা খান জানিয়েছেন, হাওর অঞ্চলের মানুষের জীবনের গল্প এবং প্রতীক্ষার আবহ নিয়ে নির্মিত হচ্ছে ‘জলপবন’। সিনেমাটিতে ‘নিরালা’ নামের একটি কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাকে। চরিত্রটি পছন্দ হয়েছে বলেই এখানে যুক্ত অভিনেত্রী। দর্শকদের ভালো কিছু উপহার দেবেন বলেও আশাবাদী তিনি। এ সিনেমায় রুনা খানের সঙ্গে অভিনয় করছেন তরুণ অভিনেতা সুশান্ত পৃথ্বীরাজ ও সামিউল হক। এছাড়াও বাকি শিল্পীদের নিয়েও প্রশংসা করেছেন এই অভিনেত্রী। এদিকে রুনা খান শুটিংয়ে ব্যস্ত থাকলেও মুক্তির প্রস্তুতি নিচ্ছে রুনা খান অভিনীত কয়েকটি সিনেমা। তার মধ্যে একটি ‘লীলা মন্থন’। সিনেমাটি পরিচালনা করেছেন জাহিদ হোসেন। এ ছাড়া মাসুদ পথিকের ‘বক’ ও কৌশিক শংকর দাসের ‘দাফন’ সিনেমা দুটিও রয়েছে মুক্তির অপেক্ষায়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রতিপক্ষের জালে বার্সার গোল উৎসব

সংসদ কক্ষে নিজের আসনে বসে ভোট গ্রহণ দেখলেন প্রধানমন্ত্রী

কেন, বেলিংহামের গোলে পানামাকে হারিয়ে গ্রুপের শীর্ষস্থান দখল ইংল্যান্ডের

চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠনের লিফলেট তৈরির অভিযোগে আটক ২

ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন

মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি

তথ্য মন্ত্রণালয়ের বিদ্যমান আইন সময়োপযোগী করা হবে : তথ্যমন্ত্রী

এমবাপ্পের জোড়া গোলে সেনেগালকে হারিয়ে ফ্রান্স’র শুভ সূচনা

পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি