Thursday , 22 October 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১২০৭

প্রতিবেদক
admin
October 22, 2026 11:08 pm
Link Copied!

পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১০৩ জনে। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছেন ১০৪ জন। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে প্রাণ হারিয়েছেন ১ হাজার ২০৭ জন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিন অনুযায়ী, বুধবার (২১ অক্টোবর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ৯৯৫ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে ৩৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। উপসর্গ পাওয়া ও নিশ্চিত আক্রান্ত মিলিয়ে নতুন রোগীর সংখ্যা ১ হাজার ৩১ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া দুজনই ঢাকা বিভাগে চিকিৎসাধীন ছিলেন। তবে নিশ্চিত হামে এ সময়ে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪৯৬ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেটে ১৯৪ জন, চট্টগ্রামে ১০২, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৮৫, বরিশালে ৬৫, খুলনায় ৫১ এবং রংপুর বিভাগে ১৭ জন মারা গেছেন। অন্যদিকে, নিশ্চিত হামে এ পর্যন্ত ১০৪ জনের মৃত্যু হয়েছে। উপসর্গ নিয়ে মৃত্যু ও নিশ্চিত হামে মৃত্যুর হিসাব একত্রে ধরলে মোট প্রাণহানি দাঁড়ায় ১ হাজার ২০৭ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন অনুসারে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২২ অক্টোবর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯৩ হাজার ৬০৮ জন। তাঁদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৮৫ হাজার ৯২৭ জন। এ সময়ে সারা দেশে হামের উপসর্গ পাওয়া গেছে মোট ২ লাখ ১৭ হাজার ৭৬০ জনের শরীরে। তাঁদের মধ্যে ২৩ হাজার ২৪৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। হাসপাতালে আসা সব রোগী এবং হাসপাতালের বাইরে থাকা সব সন্দেহভাজন রোগীর হাম পরীক্ষা করা হয় না। ফলে প্রকৃত আক্রান্তের সংখ্যা নির্ধারণ করা কঠিন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে মূলত হাসপাতালে আসা ও ভর্তি হওয়া রোগীদের তথ্য নথিভুক্ত করা হয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী

বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা কার্যক্রম আরো জোরদারের আহ্বান রাষ্ট্রপতির

জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর

বোয়িং চুক্তি নিয়ে প্রশ্ন, জামায়াত আমিরকে যা বললেন হুমায়ুন কবির

গবেষণায় এমন কিছু কাজ হোক যার ফলাফল মানুষকে স্পর্শ করে, মানুষের জীবনমানে ইতিবাচকভাবে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে – বিজ্ঞান সচিব

বাজেটে শিক্ষা খাতের বরাদ্দ পর্যায়ক্রমে বাড়বে: শিক্ষামন্ত্রী

পেলে ও এমবাপ্পেকে টপকে রেকর্ড দখলে নিলেন মেসি

স্বামীর চোখের সামনেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্ত্রী-কন্যার মৃত্যু

জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র বাছাই আজ