Monday , 28 September 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট মৃত ১১০০ ছুঁইছুঁই

প্রতিবেদক
admin
September 28, 2026 6:24 pm
Link Copied!

তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২১৪ জনকে হামের উপসর্গযুক্ত রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। পাশাপাশি ৯৬ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে প্রকাশিত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে ২৭ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২৮ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার পরিস্থিতি তুলে ধরা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১৫ মার্চ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গযুক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৯ হাজার ২৫৫ জনে। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২১ হাজার ৩০৮ জনের শরীরে। এই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৪৬৯ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৭০৫ জন। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন চট্টগ্রাম বিভাগে এবং একজন সিলেট বিভাগে মারা গেছেন। একই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যুর তথ্য দেয়নি স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে ১৫ মার্চ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯৮ জনে। আর নিশ্চিত হামে মারা গেছেন ১০১ জন। অর্থাৎ হামের উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে এ সময়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৯ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১ হাজার ২১৪ জন সন্দেহজনক রোগী এবং ৯৬ জন নিশ্চিত রোগীসহ হামের সংক্রমণ পরিস্থিতি এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ঝালমুড়ির প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

জ্বালানি রূপান্তরে রুফটপ সোলার ও কমিউনিটি এনার্জি সমাধানকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান

এইচএসসির ফলাফল আগামী ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আইজিপির

জেলা পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলে ১৭৭.৮০ কোটি টাকা বিশেষ বরাদ্দ

নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা, মৃত বেড়ে ৬৩৩, নিখোঁজ প্রায় ৩ হাজার

আবু সাঈদ হত্যা মামলা: রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যকে জেল হাজতে প্রেরণ

ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না তারেক রহমান

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক, প্রশংসার পাশাপাশি সমালোচনাও