Thursday , 5 November 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

আইনি বিপাকে পড়লেন নোরা ফাতেহি

প্রতিবেদক
admin
November 5, 2026 11:21 am
Link Copied!

২০০ কোটি রুপির চাঁদাবাজি মামলায় নতুন করে আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। সুকেশ চন্দ্রশেখরকে ঘিরে আলোচিত এই মামলায় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে হাজির হওয়ার নির্দেশ থাকলেও নির্ধারিত দিনে উপস্থিত হননি তিনি। ব্যক্তিগত ও পেশাগত ব্যস্ততার কারণ দেখিয়ে হাজিরা থেকে অব্যাহতির আবেদন করেন তাঁর আইনজীবীরা। তবে এতে অসন্তোষ প্রকাশ করে আদালত। নোরার নামে নতুন করে সমন জারি করে আগামীকাল শুক্রবার শুনানির দীন ধার্য করা হয়েছে। দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্সেস উইংয়ের (ইওডব্লিউ) করা মামলায় গৎ সোমবার নোরাকে আদালতে হাজির হতে বলা হয়েছিল। তাঁর আইনজীবীদের দাবি, অল্প সময়ের নোটিশে সমন পাওয়ায় এবং আগে থেকে নির্ধারিত পেশাগত চুক্তি থাকায় ওই দীন আদালতে আসা সম্ভব হয়নি। তবে আদালত জানিয়ে দিয়েছে, বিচারিক কার্যক্রমকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। এদিকে নোরার আইনি দল জানিয়েছে, এই মামলায় অভিনেত্রী অভিযুক্ত নন, বরং তদন্তে সহায়তার জন্য তাঁকে সাক্ষী হিসেবে ডাকা হয়েছে। তাদের ভাষ্য, ‘পরিষ্কার জানানো হচ্ছে যে, নোরা ফাতেহি এই মামলায় কোনো অভিযুক্ত নন এবং তিনি কোনো অপরাধও করেননি। আদালতকে তদন্তে সাহায্য করার জন্য কেবল একজন সাধারণ সাক্ষী হিসেবেই তাকে ডাকা হয়েছে।’ তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) অনুসন্ধানে সুকেশ ও তাঁর স্ত্রী লীনা মারিয়া পলের সঙ্গে নোরার যোগাযোগের তথ্য উঠে আসে। জিজ্ঞাসাবাদে অভিনেত্রী জানিয়েছিলেন, একটি অনুষ্ঠানে পারফর্ম করার বিনিময়ে তাঁকে নগদ অর্থের পরিবর্তে বিএমডব্লিউ গাড়ি, গুচির ব্যাগসহ দামি উপহার দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে সুকেশের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল না বলে দাবি করেন তিনি। পরিস্থিতি সন্দেহজনক মনে হওয়ায় যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন বলেও জানান নোরা। তদন্তের অংশ হিসেবে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তাঁর জবানবন্দি নেওয়া হয় এবং পরে চার্জশিটে সাক্ষী হিসেবে নাম উল্লেখ করা হয়। অন্যদিকে সুকেশ চন্দ্রশেখর কারাগার থেকে লেখা এক চিঠিতে দাবি করেছেন, মরক্কোর কাসাব্লাঙ্কায় বাড়ি কেনার জন্য নোরাকে কোটি কোটি রুপি দিয়েছিলেন তিনি। এ ছাড়া জ্যাকুলিন ফার্নান্দেজের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে নোরা ঈর্ষান্বিত ছিলেন বলেও অভিযোগ করেন সুকেশ। তবে এসব অভিযোগের সত্যতা আদালতে প্রমাণিত হয়নি। উল্লেখ্য, কারাগারে বন্দি থাকা অবস্থায় কোটিপতি ব্যবসায়ী শিবিন্দার সিং ও মলবিন্দার সিংয়ের স্ত্রীদের কাছ থেকে প্রায় ২০০ কোটি রুপি চাঁদাবাজির অভিযোগ রয়েছে সুকেশের বিরুদ্ধে। তদন্তকারীদের দাবি, প্রতারণার অর্থ দিয়ে কেনা বিলাসবহুল গাড়ি ও উপহার বলিউডের নোরা ফাতেহি ও জ্যাকুলিন ফার্নান্দেজসহ কয়েকজন তারকার কাছে পাঠানো হয়েছিল। এ ঘটনায় দিল্লি পুলিশের ইওডব্লিউ মকোকা আইনে মামলা করেছে। আগামীকাল আদালতে নোরার উপস্থিতি নিয়ে এখন নজর সংশ্লিষ্ট মহলের।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সমুদ্রবন্দরগুলোকে সতর্ক সংকেত নামানোর পরামর্শ

নজরুলের অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী

এবারের পূজায় কেউ নিরাপত্তাহীনতায় ভোগেনি : পূজা উদযাপন ফ্রন্ট

শেষ হলো নৌবাহিনীর মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা, অভিনেত্রী গ্রেপ্তার

অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই দুর্গাপূজার মূল দর্শন : রাষ্ট্রপতি

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

উত্তর কোরিয়ার সম্পূর্ণ পরমাণু নিরস্ত্রীকরণের অঙ্গীকার যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের

চিকিৎসার শেষ আশ্রয় যেন ভোগান্তির প্রতীক না হয়