Monday , 29 June 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

আর্জেন্টিনার বিদায়ের দুঃসংবাদ দিলেন সেই তান্ত্রিক

প্রতিবেদক
admin
June 29, 2026 2:24 pm
Link Copied!

ইংল্যান্ড ও ঘানা ম্যাচে আলোচনায় আসেন নানা কিয়াঙ্কু বোন্সাম। দলকে জেতাতে ম্যাচ চলাকালে গ্যালারিতে তাকে সাদা পাউডার ছিটাতে দেখা যায়। সেই তান্ত্রিক আবারও সামনে এলেন। তার দাবি, শেষ ৩২ এ আর্জেন্টিনাকে বিদায় করবে কেপ ভার্দে। ম্যাচটি মাঠে গড়ানোর আগেই গণমাধ্যমের কাছে এক অদ্ভুত দাবি করেছিলেন ঘানার তান্ত্রিক বোন্সাম। তিনি বলেছিলেন, ইংল্যান্ডের অধিনায়ক ও স্ট্রাইকার হ্যারি কেনের ওপর তিনি এমন এক কালো জাদুর অভিশাপ দিয়েছেন, যার কারণে হ্যারি কেইন এই ম্যাচে কোনোভাবেই গোল করতে পারবেন না। কাকতালীয় হলেও সত্যি, কেইন সেদিন গোল করতে পারেননি। এমনকি প্রথমার্ধে লক্ষ্যে কোনো শট নিতে পারেনি ইংল্যান্ড। ম্যাচটি ড্র হয়। এবার তিনি এক সাক্ষাৎকারে বললেন, ‘কেপ ভার্দে আর্জেন্টিনাকে বিদায় করবে।’ তবে এজন্য বোন্সাম কোনো কালো জাদু করবেন কি না তা জানাননি। আগামী ৪ জুলাই মায়ামি স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৪টায় নবাগত দলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ইতোমধ্যে কেপ ভার্দে তাদের রক্ষণভাগ ও গোলকিপিং দিয়ে চমক দেখিয়েছে। স্পেন ও সৌদি আরবকে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়েছে, মাঝে উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করে তারা। তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে শেষ ৩২ এ উঠে চমক দেখিয়েছে কেপ ভার্দে

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

যাত্রীদের দোরগোড়ায় যাচ্ছে রেল সেবা, নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল

এবার উয়েফার বিরুদ্ধে অভিযোগ তুললো ফিফা

গ্রাম পুলিশের ১৯ ও ২০তম গ্রেডভুক্তির রায় বাস্তবায়নের আহ্বান জিয়াউল হকের

অস্ট্রিয়ায় আন্তর্জাতিক কর্মশালায় অংশ নিচ্ছেন রেলওয়ের মহাপরিচালক

জনকল্যাণমূলক ১১টি প্রতিষ্ঠানের অনুদানে আয়কর অব্যাহতি, প্রজ্ঞাপন জারি

সংসদে প্রধানমন্ত্রীর সেলফিতে উচ্ছ্বসিত কুমিল্লার শিক্ষার্থীরা

বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে গুরুত্বপূর্ণ খাতসমূহে সহযোগিতা জোরদারে অঙ্গীকার

সমুদ্রবন্দরগুলোকে সতর্ক সংকেত নামানোর পরামর্শ

আকাশ্চুম্বী খরচে ইলেক্ট্রিক ট্রেন

দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে : মির্জা ফখরুল