Wednesday , 1 July 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

অস্ট্রিয়ায় আন্তর্জাতিক কর্মশালায় অংশ নিচ্ছেন রেলওয়ের মহাপরিচালক

প্রতিবেদক
admin
July 1, 2026 5:24 pm
Link Copied!

টেকসই নগর গতিশীলতা সক্ষমতা উন্নয়ন শীর্ষক আন্তর্জাতিক  কর্মশালায় অংশগ্রহণের জন্য বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকসহ তিন কর্মকর্তা অস্ট্রিয়া সফরে গেছেন। সোমবার (২৯ জুন) শুরু হওয়া চার দিনব্যাপী কর্মশালায় যোগ দিতে তারা  গত রবিবার (২৮ জুন) সকালে বাংলাদেশ ত্যাগ করেন। এর আগে গত ১৭ জুন ২০২৬ তারিখে জারি করা সরকারি আদেশে তাদের সফরের অনুমোদন দেওয়া হয়। আদেশ অনুযায়ী, ২৯ জুন থেকে ২ জুলাই ২০২৬ পর্যন্ত অথবা নিকটতম উপযুক্ত তারিখ থেকে ভ্রমণ সময় বাদে চার দিনের জন্য অস্ট্রিয়ায় অনুষ্ঠিতব্য কর্মশালায় অংশ নেবেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ রূপম আনোয়ার এবং বিদ্যমান চট্টগ্রাম–দোহাজারী মিটার গেজ ট্র্যাককে ডুয়াল গেজ ট্র্যাকে রূপান্তর প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আসাদুল হক। সরকারি আদেশে বলা হয়েছে, এ সফরের যাবতীয় ব্যয় বহন করবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সফরকালীন সময়ে কর্মকর্তারা স্থানীয় মুদ্রায় তাদের বেতন-ভাতা গ্রহণ করবেন। এছাড়া সফর ও ট্রানজিটের সময়কে সরকারি দায়িত্ব পালনকাল হিসেবে গণ্য করা হবে এবং অনুমোদিত সময়ের অতিরিক্ত বিদেশে অবস্থান করা যাবে না। আদেশে আরও বলা হয়েছে, অস্ট্রিয়া সফর শেষে দেশে ফিরে ১০ কার্যদিবসের মধ্যে রেলপথ মন্ত্রণালয়ের সচিবের কাছে সফরসংক্রান্ত একটি প্রতিবেদন দাখিল করতে হবে। উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ১৭ জুন ২০২৬ তারিখে এ সরকারি আদেশ জারি করা হয়। মহাপরিচালকের এ সফরকালীন সময়ের জন্য অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) মহাপরিচালকের রুটিন দায়িত্ব পালন করবেন বলে পৃথক এক অফিস আদেশে জানানো হয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এমবাপ্পের জোড়া গোলে সেনেগালকে হারিয়ে ফ্রান্স’র শুভ সূচনা

তারেক রহমানের বিশ্ববিদ্যালয় আইডি কার্ডের দাবিতে এআই ছবি ছড়িয়ে বিভ্রান্তির অপচেষ্টা : ফ্যাক্টওয়াচ

রাতে ফ্যান চালিয়ে ঘুমানো কি ক্ষতিকর?

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

এবার ভয়াবহ রূপ নিতে পারে ডেঙ্গু

অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের

জেনে নিন করমচার কিছু স্বাস্থ্য উপকারিতা

পবিত্র আশুরার তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা কাল

বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সাথে এগিয়ে চলছে- স্বরাষ্ট্রমন্ত্রী

শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী