Sunday , 30 August 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

ইনস্টাগ্রাম থেকে বাংলাদেশের ছবি মুছে ফেললেন কিউবা মিচেল

প্রতিবেদক
admin
August 30, 2026 11:42 am
Link Copied!

স্কোয়াডে জায়গা হয়নি ইংল্যান্ড প্রবাসী মিডফিল্ডার কিউবা মিচেলের। প্রধান কোচ টমাস ডুলি তাকে মূল স্কোয়াডে সরাসরি না রেখে ট্রায়ালের শর্ত দেওয়ায় ক্ষোভ ও অভিমানে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম থেকে বাংলাদেশ সংক্রান্ত সব ছবি মুছে ফেলেছেন ২০ বছর বয়সী এই ফুটবলার। জানা গেছে, সাবেক এই সান্ডারল্যান্ড একাডেমি গ্র্যাজুয়েটকে মূল ক্যাম্পে না ডেকে ট্রায়ালে অংশ নেওয়ার আহ্বান জানান কোচ। শুধু তা-ই নয়, ট্রায়ালে আসতে হলে তাকে নিজের খরচে বিমানের টিকিট কেটে ঢাকায় আসার শর্ত দেওয়া হয়। এর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় দল ও বাংলাদেশ সম্পর্কিত যাবতীয় পোস্ট এবং ছবি সরিয়ে নেন মিচেল। বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হলে কোচ টমাস ডুলি ট্রায়ালের পক্ষে যুক্তি দিয়ে বলেন, “এখানে আমি কোনও জটিলতা দেখছি না। যিনি জাতীয় দলে ফিরতে চান, তাকে নতুন কোচিং স্টাফদের সামনে এসে নিজের পারফরম্যান্সের প্রমাণ দিতে হবে। তিনি যদি প্রমাণ করতে পারেন যে বর্তমান স্কোয়াডের অন্যদের চেয়ে ভালো এবং পরবর্তীতে দলে জায়গা পান, তবেই বাফুফে তার ফ্লাইটের খরচ বহন করবে।” ডুলি আরও জানান, কেবল কিউবা মিচেলই নন; গোলরক্ষক সাইফ, সুকি ইতফকা এবং অ-২০ দলে থাকা অ্যাডাম আব্বাস ও জিদানকেও ২-৩ দিনের অনুশীলনে পরখ করে দেখা হবে। তাদের পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কোচিং স্টাফ। উল্লেখ্য, বাংলাদেশে কিউবা মিচেলকে ঘিরে বিতর্ক এবারই প্রথম নয়। বকেয়া বেতনের অভিযোগ তুলে চলতি বছরের গত জানুয়ারি মাসে বসুন্ধরা কিংস ছেড়ে যান তিনি। তিন বছরের চুক্তি থাকলেও মাত্র ছয় মাসের মাথায় ক্লাব ছেড়ে ইংল্যান্ডে ফিরে যান এই তরুণ, যিনি বর্তমানে ইংল্যান্ডের নিচু সারির দল স্ট্র্যাটফোর্ড টাউন এফসিতে খেলছেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বাচ্চাদের কতটুকু চিনি খাওয়ানো উচিত

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘোষণা, সামরিক অভিযান ‘স্থায়ীভাবে’ বন্ধের সিদ্ধান্ত

বিভিন্ন পথে দেশে অবৈধভাবে প্রতিদিন প্রায় ২৫০ কোটি টাকার স্বর্ণ ঢ়ুকছে

১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে হাসানুল হক ইনুর আপিল

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দল ঘোষণা দিলো বিসিবি

ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়তে প্রধানমন্ত্রীর আহ্বান

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী

হাম ও উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, নতুন রোগী ১ হাজার ২৪২

মির্জা ফখরুলকে নেপালের প্রেসিডেন্টের অভিনন্দন

দেশজুড়ে বাংলা কিউআর সম্প্রসারণে বিভিন্ন মন্ত্রণালয়ের সহায়তা চাইলেন গভর্নর