Friday , 23 October 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দল ঘোষণা দিলো বিসিবি

প্রতিবেদক
admin
October 23, 2026 10:54 pm
Link Copied!

আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে চরম ব্যর্থতার পর এবার টেস্ট ফরম্যাটে ফিরছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথম ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। চোটের কারণে এই টেস্টের দলেও নেই পেসার নাহিদ রানা। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দলে থাকা সৌম্য সরকারকে রাখা হয়নি। বাদ পড়েছেন পেসার খালেদ আহমেদও। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ দুই ম্যাচের এ টেস্ট সিরিজে প্রথমটি আগামী বুধবার শুরু হবে মিরপুরে। সিলেটে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্ট। বাংলাদেশ টেস্ট দল- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাঈম হাসান, হাসান মাহমুদ, এবাদত হোসেন ও শরীফুল ইসলাম।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

রাস্তার পাশের পিঠা-পুরির দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক, আবেদন শুরু ১ নভেম্বর

হাসপাতালে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতের নির্দেশ স্বাস্থ্য অধিদফতরের

স্কুল ফিডিং পুষ্টি সহায়তার পাশাপাশি সুশাসনেরও পরীক্ষা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানে আধুনিক ডিজিটাল হাজিরা ব্যবস্থা চালুর নির্দেশ

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

উৎপাদনশীলতা বাড়াতে সরকারি প্রকল্পে ওভারল্যাপিং বন্ধ করতে হবে: শিল্পমন্ত্রী

ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুইদিনে ডিএমপির ৪০৬১ মামলা

জীবনের কঠিন সত্যে তুলে ধরলেন রিয়া

সদরঘাট-ফতুল্লা নৌপথে বালিবাহী নৌযানের বিরুদ্ধে নৌপরিবহন অধিদপ্তরের মোবাইল কোর্ট পরিচালনা