Saturday , 17 October 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

ওবামা ও ক্লিনটন দম্পতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি ট্রাম্পের

প্রতিবেদক
admin
October 17, 2026 10:15 pm
Link Copied!

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এবং সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু করার উদ্যোগ নিতে পারেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের সম্পর্কে তার কাছে ‘অনেক তথ্য’ রয়েছে বলেও দাবি করেছেন তিনি। শুক্রবার দ্য হিলের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার নিউজম্যাক্সের উপস্থাপক রব ফিনার্টির সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। তিনি জানান, আগে এই তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া থেকে বিরত থাকলেও এখনো সে সুযোগ রয়েছে। ট্রাম্প বলেন, চাইলে তিনি তাদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নিতে পারেন অথবা তাদের সুনাম নষ্ট করার চেষ্টা করতে পারেন। তবে তার দাবির পক্ষে কোনো বিস্তারিত তথ্য দেননি তিনি। সাবেক এই কর্মকর্তাদের বিরুদ্ধে শেষ পর্যন্ত ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা কম বলে ইঙ্গিত দেন ট্রাম্প। এ সময় তিনি আবার অভিশংসনের মুখে পড়তে পারেন বলেও মন্তব্য করেন, এরপর প্রসঙ্গ পরিবর্তন করেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রামে বিপুল পরিমাণ ভেজাল লুব অয়েল জব্দ

গ্যাস-বিদ্যুৎ সংকট সাময়িক: জোনায়েদ সাকি

সৌর বিদ্যুতের যন্ত্রপাতি আমদানিতে ৬ মাস কর ছাড়

জরুরি কাজ ছাড়া সরকারি দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল

অ্যারিজোনায় বাংলাদেশের সেমিকন্ডাক্টর স্বপ্নের নতুন দিগন্ত

ঢাকেশ্বরী মন্দিরের জমি আওয়ামী লীগ দখল করেছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

রেলওয়ের ডিজির ক্ষমতা সচিবের হাতে : বদলি বাণিজ্যের অভিযোগ

পদ্মার চরে জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ