Wednesday , 23 September 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না – মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী

প্রতিবেদক
admin
September 23, 2026 3:16 pm
Link Copied!

​মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি বলেছেন, বিশেষ শিশুই হোক আর স্বাভাবিক শিশুই হোক, কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না। বর্তমান সরকার একটি অন্তর্ভুক্তিমূলক মানবিক বাংলাদেশ গঠনে কাজ করছে, যেখানে এক দিনের নবজাতক থেকে শুরু করে সমাজের প্রবীণতম নাগরিকসহ সর্বস্তরের মানুষকে একই ছাতার নিচে নিয়ে আসা হবে। ​আজ রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেনদিয়ার জাহেদ হাসান মিলনায়তনে ‘লিডো বাংলাদেশ’ আয়োজিত ‘Young Journalist Changemakers: Voice for Vulnerable Children’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। ​মন্ত্রী বলেন, শিশুকে মানবিক গুণাবলিসম্পন্ন সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলতে পরিবার থেকেই নৈতিক শিক্ষার চর্চা শুরু করতে হবে। পরিবারহীন শিশুদের সুরক্ষা ও পুনর্বাসনে সরকার বিভিন্ন ছোটমণি নিবাস ও শিশু নিবাস পরিচালনা করছে। সেখানে শিশুদের আশ্রয় ও শিক্ষার পাশাপাশি ভবিষ্যৎ কর্মসংস্থানের উপযোগী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। তিনি উল্লেখ করেন, যেকোনো জনকল্যাণমূলক সামাজিক উদ্যোগ ও কার্যক্রমকে পৃষ্ঠপোষকতা করা সরকারের দায়িত্ব। তিনি আরও বলেন, সরকার কারও প্রতিপক্ষ নয়; বরং সরকার ও জনগণ একে অন্যের পরিপূরক ও সম্পূরক। এ সময় তিনি সংকীর্ণ সমালোচনা পরিহার করে বিদ্যমান সামর্থ্য ও সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে সবাইকে দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জানান। ​অনুষ্ঠানে আয়োজিত মুক্ত প্রশ্নোত্তর পর্বে শিশুরা সরাসরি মন্ত্রীর নিকট বিভিন্ন সমস্যা ও দাবির কথা তুলে ধরে। বিশেষ করে অভিভাবকহীন শিশুরা জন্মনিবন্ধন সনদ সংগ্রহ এবং নাগরিক সেবা প্রাপ্তির ক্ষেত্রে যে সকল প্রশাসনিক জটিলতার সম্মুখীন হয়, তা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানালে মন্ত্রী অত্যন্ত সহমর্মিতার সঙ্গে বিষয়গুলো শোনেন এবং তা দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন। উল্লেখ্য, ২০০০ সালে প্রতিষ্ঠিত ‘লোকাল এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ (লিডো) মূলত একদল নিবেদিতপ্রাণ শিক্ষক ও মানবাধিকার কর্মীর উদ্যোগে পরিচালিত একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংস্থা। বাংলাদেশে পথশিশু, নির্যাতিত শিশু ও সুবিধাবঞ্চিত নারীদের সুরক্ষা দিতে সংস্থাটি নিরাপদ আশ্রয় এবং জরুরি সেবা প্রদান করে থাকে। শিশুদের সার্বিক বিকাশকেই একটি জাতির অগ্রগতির মূল ভিত্তি বিশ্বাস করে লিডো কেবল তাৎক্ষণিক সুরক্ষাই নয়, বরং শিক্ষা ও অর্থনৈতিক স্বাবলম্বিতার মাধ্যমে পথশিশুদের মানবিক মর্যাদা পুনরুদ্ধার এবং তাদের একটি সম্ভাবনাময়, উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ​অনুষ্ঠানে সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব, এসওএস চিলড্রেন ভিলেজের কান্ট্রি ডিরেক্টর এবং সেভ দ্য চিলড্রেন, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, ইসলামিক রিলিফ বাংলাদেশ ও সুশীল সমাজের প্রতিনিধিসহ সুবিধাবঞ্চিত শিশুরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে তিন পরিবর্তনের ভাবনা

ঢাকার বসুন্ধরায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা শুরু

মরিয়মের পরিবারের সঙ্গে এমপি গাজী নজরুলের আপসনামা

লেক অন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’ করার নির্দেশ ট্রাম্পের

ইউনিসেফের সঙ্গে সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ: পানি ও স্যানিটেশন খাতে সমন্বিত উদ্যোগের আহ্বান

ফের জুটি বাঁধছেন রাজ-সাবিলা

চলন্ত ট্রেনে যাত্রীদের ইন্টারনেট সুবিধা দিতে চালু করা স্টারলিংকের ৬০টি রাউটারের ৪৫টিই চুরি

গ্রাম আদালত সক্রিয় করতে দেওয়া হবে ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার

বিশ্বকাপ ফাইনাল দেখতে যুক্তরাষ্ট্রে শাকিব খান?

সরকারি ক্রয় কার্যক্রম : উচ্চপর্যায়ের কমিটি পুনর্গঠন