Tuesday , 9 June 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

খুলনায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৪

প্রতিবেদক
admin
June 9, 2026 5:04 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ খুলনা মহানগর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ কর্তৃক বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার সন্ধ্যা থেকে আজ মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত বিভিন্ন অপরাধে মোট ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে খুলনা থানায় ৭ জন, সোনাডাঙ্গা মডেল থানায় ৯ জন, লবণচরা থানায় ৪ জন, হরিণটানা থানায় ২ জন, খালিশপুর থানায় ৪ জন, দৌলতপুর থানায় ২ জন, আড়ংঘাটা থানায় ২ জন, খানজাহান আলী থানায় ২ জন এবং গোয়েন্দা বিভাগ কর্তৃক ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ ইয়াবা এবং গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বাসস’কে বলেন, মেট্রোপলিটন পুলিশ কর্তৃক মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, ছিনতাইসহ সকল প্রকার অপরাধ দমন এবং শান্তিপূর্ণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সত্য সামনে আসবেই: সাদিয়া আয়মান

জনসংযোগ কর্মকর্তাদের ‘নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও কর্মপরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ

এবারের বিশ্বকাপে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় মেক্সিকোর গিলবার্তো মোরা

বিরতি ভেঙে পর্দায় ফিরছেন এশা দেওল

ভাঙাচোরা সওজ’র ২ হাজার কিলোমিটারের বেশি সড়ক

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা দেবে সরকার : ত্রাণমন্ত্রী

জাতীয় সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

পর্দা নামলো ৮ দিনব্যাপী ‘নতুন নাটকের উৎসব ২০২৬’: সমাপনী দিনে মঞ্চায়ন হলো ‘দি গ্রেট স্মাগলার’

কাল পবিত্র আশুরা, রাজধানীতে বের হবে ৬৩ তাজিয়া মিছিল