Thursday , 25 June 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

কাল পবিত্র আশুরা, রাজধানীতে বের হবে ৬৩ তাজিয়া মিছিল

প্রতিবেদক
admin
June 25, 2026 1:54 pm
Link Copied!

জাকির হোসেনঃ কারবালার শোকগাথা স্মরণে শুক্রবার (২৬ জুন) পালিত হবে পবিত্র আশুরা। দিনটি ঘিরে রাজধানী ঢাকায় ৬৩টি তাজিয়া মিছিলের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পুরান ঢাকার হোসেনী দালানসহ বিভিন্ন ইমামবাড়ায় এরই মধ্যে ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। একই সঙ্গে তাজিয়া মিছিল ও সংশ্লিষ্ট কর্মসূচি ঘিরে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ, ডিএমপি। মুসলিম বিশ্বের কাছে ১০ মহররম ত্যাগ, শোক ও সত্যের পক্ষে অবিচল থাকার প্রতীক। ৬৮০ খ্রিস্টাব্দে ইরাকের কারবালার প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রা.) এবং তাঁর পরিবারের সদস্যরা ইয়াজিদের বাহিনীর বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে শাহাদত বরণ করেন। সেই স্মৃতিকে ধারণ করেই প্রতি বছর বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র আশুরা পালিত হয়। রাজধানীতে এ উপলক্ষে সবচেয়ে বড় আয়োজনের কেন্দ্র পুরান ঢাকার হোসেনী দালান। সেখানে শিয়া সম্প্রদায়ের অনুসারী, ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতি ইতোমধ্যে বেড়েছে। কেউ নামাজ ও ইবাদতে সময় কাটাচ্ছেন, কেউ কারবালার শোকস্মৃতি স্মরণ করে আবেগে আপ্লুত  হচ্ছেন। অনেকের ভাষায়, আশুরা শুধু শোকের দিন নয়, অন্যায়ের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোরও এক অনন্য শিক্ষা। এক দর্শনার্থী বলেন, “এখানে এলেই মনটা ভারী হয়ে যায়। কারবালার ঘটনা মনে হলে কষ্টে বুক ভরে ওঠে।” আরেকজনের ভাষায়, “ইমাম হোসাইন আহলে বাইতের সদস্য। তাঁর আত্মত্যাগ মুসলিমদের জন্য বড় শিক্ষা। ১০ মহররম আমাদের জন্য গভীর শোকের দিন।” হোসেনী দালান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধায়ক মোহাম্মদ ফিরোজ হোসেন জানিয়েছেন, এবার আশুরার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি বলেন, “প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস পেয়েছি। সার্বিক নিরাপত্তা থাকবে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যেই আমরা কর্মসূচিগুলো সম্পন্ন করতে চাই।” ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ জানিয়েছেন, রাজধানীর ২৮টি ইমামবাড়ার উদ্যোগে ১ থেকে ১০ মহররম পর্যন্ত মোট ৬৩টি তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। প্রতিটি মিছিলের জন্য আলাদা রুট ও নিরাপত্তা পরিকল্পনা করা হয়েছে।  ডিএমপির তথ্য অনুযায়ী, তাজিয়া মিছিল ও ধর্মীয় সমাবেশে ড্রোন, সিসিটিভি, আর্চওয়ে গেট, মেটাল ডিটেক্টর ও ম্যানুয়াল চেকিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড, ডিবি ও অন্যান্য বিশেষায়িত ইউনিটকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য

ট্রাম্পের যুদ্ধ উন্মাদনা সীমিত করতে মার্কিন সিনেটে প্রস্তাব পাস

গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস

উজানের ঢলে বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি, বন্যা আতঙ্কে নদীপাড়ের মানুষ

দেশে ফিরেছেন ৩৭,৪৩৫ জন হাজী, সৌদি ব্যবস্থাপনা ও সরকারি মাধ্যমে হজযাত্রায় সন্তুষ্টি

হজের প্রাক-নিবন্ধনে হজযাত্রীদের যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

সরকারি ক্রয় কার্যক্রম : উচ্চপর্যায়ের কমিটি পুনর্গঠন

আমাদের দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান

জেলা পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলে ১৭৭.৮০ কোটি টাকা বিশেষ বরাদ্দ

কুয়েত, বাহরাইনে ফের ইরানের হামলা