Tuesday , 8 September 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

মেসির পাশে জায়গা করে নিলেন রাফিনিয়া

প্রতিবেদক
admin
September 8, 2026 2:06 pm
Link Copied!

বার্সেলোনার আক্রমণভাগের মূল অস্ত্র হয়ে উঠছেন রাফিনিয়া। চলতি মৌসুমে মাঠে নামলেই গোল পাচ্ছেন তিনি। গতকাল ভ্যালেন্সিয়ার জালও তার সামনে অক্ষত থাকতে পারেনি। তাতে এই শতাব্দীর লা লিগা ইতিহাসে একটি রেকর্ডে লিওনেল মেসিকে ছুঁলেন তিনি। ভ্যালেন্সিয়ার মাঠেও সেন্ট্রাল স্ট্রাইকার হিসেবে খেলেছেন রাফিনিয়া। ৫০তম মিনিটে ব্রাজিলিয়ান তারকা জালের দেখা পান। ফার্মিন লোপেজের নিখুঁত ক্রসে লক্ষ্যভেদ করেন। তাতে চলতি লা লিগায় প্রথম চার ম্যাচেই হয়েছে ছয় গোল। দুইবার (২০১২-১৩ ও ২০১৩-১৪) এই কীর্তি গড়া মেসির সঙ্গে অভিজাত ক্লাবে যোগ দিয়েছেন রাফিনিয়া। তাতে করে রোনালদোর তিনটি ভিন্ন মৌসুমে দলের প্রথম চার ম্যাচ শেষে পাঁচটি করে গোলের কীর্তিকে পেছনে ফেলেছেন তিনি। তিন ম্যাচে এলচের বিপক্ষে ২, অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ১ এবং রায়ো ভায়েকানোর বিপক্ষে ২টি গোল করেন সেলেসাও তারকা। টানা সর্বোচ্চ ৫ ম্যাচে গোল করার রেকর্ড আছে বার্সার দুই ফুটবলারের। ১৯৫০-৫১ মৌসুমে সিজার রদ্রিগেজ (৮ গোল) এবং ২০০৯-১০ মৌসুমে জ্লাতান ইব্রাহিমোভিচ (৫) ওই কীর্তি গড়েন। নিজের অভিষেক মৌসুমেই টানা ৫ ম্যাচে গোল করেছিলেন সাবেক এই সুইডিশ তারকা। এবার হয়তো সেই রেকর্ডেই চোখ রাফিনিয়ার। ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৫-০ ব্যবধানের জয়ে জোড়া গোল করেছেন লামিন ইয়ামালও। তবে ৬ গোল করে এখন দলের ও লিগের সর্বোচ্চ গোলদাতা রাফিনিয়া।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

শ্রমিক আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে অ্যানথ্রাক্স ছড়িয়ে পড়ার শঙ্কা বাড়ছে

প্রকল্প বাস্তবায়নে জটিলতা সহ্য করা হবে না, ঠিকাদারের পাশাপাশি দায় নিতে হবে কর্তৃপক্ষকেও – রেলমন্ত্রী শেখ রবিউল আলম

ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী ক্রাশ প্রোগ্রাম চালানো হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

দিন-দুপুরে শায়েস্তাগঞ্জ রেল স্টেশনের তার চুরি।

সালমানের পোস্ট সরানোর পরও জামায়াতের স্ট্যাটাস কেন বহাল, প্রশ্ন তথ্য উপদেষ্টার

হাম ও উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, নতুন রোগী ১ হাজার ২৪২

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু

পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আইজিপির