Monday , 2 November 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

শ্রমিক আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
admin
November 2, 2026 2:15 pm
Link Copied!

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা শ্রমিক আন্দোলনের নামে শ্রমিকদের স্বার্থবিরোধী কাজে লিপ্ত এবং অস্থিতিশীলতা সৃষ্টির জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

তিনি আজ সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গার্মেন্টস মালিক নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন। বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করা হবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গত কিছুদিন যাবত একটি পতিত স্বৈরাচারের পেছনের সমর্থিত কিছু পক্ষ দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে। তবে এ ব্যাপারে সরকার অত্যন্ত সজাগ রয়েছে। তাদের ষড়যন্ত্র সফল হবে না।

 

 

 

তিনি বলেন, শ্রমিক সংগঠনগুলোর দাবি এবং সরকারের ইতোপূর্বে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতি তিন বছর অন্তর শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠনের কথা রয়েছে। এ প্রেক্ষিতে মালিকপক্ষের প্রতিনিধিরাও নাম দিয়েছেন। শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে নাম দিতে কয়েকদিন সময় নেওয়া হয়েছিল। গত পরশু রাতে তারা তাদের প্রতিনিধিদের নাম দিয়েছেন।

 

 

 

 

 

 

শ্রমমন্ত্রী গতকাল সকালে যথাযথ প্রক্রিয়ায় প্রজ্ঞাপনের মাধ্যমে মজুরি বোর্ড গঠন করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পোশাক শ্রমিকদের জন্য গঠিত মজুরি বোর্ড গতকালই গঠিত হয়েছে। খুব শিগগিরই বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হবে এবং স্বল্পতম সময়ের মধ্যে মজুরি নির্ধারণ করে তা ঘোষণা করা হতে পারে। মন্ত্রী কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা শ্রমিক আন্দোলনের নামে শ্রমিকদের স্বার্থবিরোধী কাজে লিপ্ত, আইন-শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা করছে তাদেরকে কঠোর হাতে দমন এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,৯১৫ মামলা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

১২ ডিসেম্বর শুরু হচ্ছে বিসিবির নতুন টুর্নামেন্ট

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

পর্দা নামলো ৮ দিনব্যাপী ‘নতুন নাটকের উৎসব ২০২৬’: সমাপনী দিনে মঞ্চায়ন হলো ‘দি গ্রেট স্মাগলার’

রাজধানীতে মডেল-অভিনেত্রী রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেপরোয়া বহিরাগত পরিবহন দালাল সিন্ডিকেট, অতিষ্ঠ সাধারন যাত্রীরা

আইডব্লিউজি গ্লোবাল সামিটে সারওয়াত সিরাজ

লাল লেহেঙ্গায় নজর কাড়লেন সানি লিওন