Monday , 10 August 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেপরোয়া বহিরাগত পরিবহন দালাল সিন্ডিকেট, অতিষ্ঠ সাধারন যাত্রীরা

প্রতিবেদক
admin
August 10, 2026 9:25 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বহিরাগত পরিবহন দালালের উপদ্রব এতটাই বেড়েছে যে বিমান থেকে নেমেই সাধারণ যাত্রীরা বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। সরজমিনে পরিদর্শন করে দেখা যায় আশকোনা, হাজী ক্যামপ,উত্তরখান, দক্ষিণ খান বিভিন্ন এলাকার উশৃংখল পরিবহন দালালরা কোনরকম নিয়ম নীতির তোয়াক্কা না করেই নিরাপত্তা পাস ছাড়া টার্মিনাল ১ ও ২ কেনপি এলাকায় প্রবেশ করে যাত্রীদের লাগেজ ধরে টানাটানি সহ বিব্রতকর পরিস্থিতি তৈরি করছে।

নিরাপত্তা পাস ছাড়া বহিরাগত এসব পরিবহন দালালের গাড়িতে চড়ে অনেক যাত্রী আবার সর্ব শান্ত হচ্ছেন বা বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সম্মুখীন হচ্ছেন। এ যেন দেখার কেউ নেই। নির্বিকার আনসার সদস্য ও প্রশাসনের কর্তা ব্যক্তিগন। ৫০০/১০০০ অথবা সামান্য কিছু টাকার বিনিময়ে এদের এহেন কর্মকাণ্ড করতে দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। দিন কিংবা রাত ২৪ ঘন্টা বহিরাগত পরিবহন দালালদের এই কর্মকান্ড দেখা যাচ্ছে। অভিযোগ করেও কোন লাভ হয় না, দেখছি বলেই পার করে দেন বলে জানিয়েছেন অনেক যাত্রীরা।

আবার অনেক আনসার সদস্যকে পার্কিং টিকিট কাউন্টারে টিকিট কাটার দায়িত্ব পালন করতে দেখা গেছে। বিমানবন্দরের মতো স্পর্শকাতর একটি জায়গায় এদের দায়িত্বে অবহেলার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। বিমান অবতরণের কিছুক্ষণ পরেই এইসব বহিরাগত দালালরা জড়ো হতে থাকে বিমানবন্দরের ভিতরে কেনপি এলাকায়। আনসার সদস্য ও প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ তখন নির্বিকার চুপচাপ দাঁড়িয়ে থাকেন। এরা এতটাই চতুর যে যখন যাত্রির চাপ বেশি থাকে, তখন এদের কাউকে দেখা যায় না।

যখন যাত্রী শূন্য হয়ে যায় তখন এরা বাঁশি বাজিয়ে লোক দেখানো নিরাপত্তা বেষ্টনী তৈরি করে দাঁড়িয়ে থাকে। মাননীয় বিমান মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক কঠোর নির্দেশনা থাকার পরেও এ ধরনের কর্মকাণ্ড চলমান থাকায় সাধারণ যাত্রীরা ও ক্ষোভ প্রকাশ করছেন। অচিরেই এই ধরনের বহিরাগত পরিবহন দালালদের প্রবেশে নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন হবে বলে আশা প্রকাশ করছেন অধিকাংশ যাত্রীরা। কারণ দেশের প্রধান বিমান বন্দরের সঙ্গে দেশের সুনাম জড়িত।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না তারেক রহমান

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

টেকসই কালচারাল ট্যুরিজম বিকাশে শ্রীমঙ্গলে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল’ এর উদ্বোধন করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রী

বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামের বৃক্ষমেলায় দামি ‘বনসাই’ ইনডোর প্ল্যান্টের ‘বড় বাজার’

মেসির পাশে জায়গা করে নিলেন রাফিনিয়া

গুঞ্জন উড়িয়ে ফিরছে গোপাল ভাঁড়, ছয় ঘণ্টার বিশেষ পর্ব শনিবার

সরকারি স্থাপনায় সোলার প্যানেল স্থাপনে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে: বিদ্যুৎ মন্ত্রী

দেশে গ্যাস সঙ্কট তীব্র হলেও ধীরগতিতে চলছে কূপ খনন

যে কারণে কান্নার পরে ভালো হয়ে যায় মন