Monday , 14 September 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,৮৫৫ মামলা

প্রতিবেদক
admin
September 14, 2026 3:35 pm
Link Copied!

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২ হাজার ৮৫৫টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। রোববার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১৮টি বাস, একটি ট্রাক, চারটি কাভার্ডভ্যান, ১৪ টি সিএনজি ও ৪৮টি মোটরসাইকেলসহ মোট ১৩৭টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৩টি বাস, ১১টি ট্রাক, তিনটি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ৮৩টি মোটরসাইকেলসহ মোট ১৬০টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৭০টি মোটরসাইকেলসহ মোট ২৮৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৬টি বাস, ২৫টি ট্রাক, ৩৪টি কাভার্ডভ্যান, ৪৪টি সিএনজিসহ ও ১৫৮টি মোটরসাইকেলসহ মোট ৩৮৬টি মামলা হয়েছে। অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১০টি বাস, ২টি ট্রাক, ১০টি ক্যাভার্ডভ্যান, ২৫টি সিএনজি ও ৯৮টি মোটরসাইকেলসহ মোট ২১১টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৫০টি বাস, ১৪টি ট্রাক, ৫৩টি কাভার্ডভ্যান, ৫৫টি সিএনজি ও ২৯৩টি মোটরসাইকেলসহ মোট ৬২১ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৯টি বাস, ১৩টি ট্রাক, ২২টি কাভার্ডভ্যান, ৫১টি সিএনজি ও ২৫৯টি মোটরসাইকেলসহ মোট ৬১৫টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৫৫টি বাস, ৫টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৪৬টি সিএনজি ও ১২২টি মোটরসাইকেলসহ মোট ৪৪০টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৬১৩টি গাড়ি ডাম্পিং ও ৩৬৮টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

উৎসব সব বিভাজন মিলিয়ে দেয় : রুহুল কবীর রিজভী

বোয়িং সংক্রান্ত সার্জিও গরের মন্তব্য আগের চুক্তির বিষয়ে হতে পারে : শামা ওবায়েদ

বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদকে কৈফিয়ত তলব করেছে রেলপথ মন্ত্রণালয়

জাপানের বিপক্ষে ম্যাচের আগে আত্মবিশ্বাসী ব্রাজিল

ইউপি নির্বাচনের সময়সূচি নির্ধারণে কমিশন সভা শুরু

চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশে বিনিয়োগের সুযোগ খুঁজতে ভারতীয় ব্যবসায়ীদের প্রতি আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বোয়িং চুক্তি নিয়ে প্রশ্ন, জামায়াত আমিরকে যা বললেন হুমায়ুন কবির

২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী