Saturday , 23 May 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

নাগরিক সমস্যা সমাধানে মোহাম্মদপুরের প্রতিটি হাউজিং সোসাইটির সাথে বৈঠক হবে – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রতিবেদক
admin
May 23, 2026 5:06 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ  মোহাম্মদপুর এলাকার চাঁদ উদ্যান হাউজিং ও বাড়ি মালিক সমিতির নেতৃবৃন্দ এবং এলাকাবাসীর সাথে মতবিনিময় সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ববি হাজ্জাজ বলেন, এলাকার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিমন্ত্রী বলেন, বাসিন্দারা রাস্তা ছাড়তে সহযোগিতা না করলে সরকার রাস্তা নির্মাণ করতে পারবে না। উন্নয়নের স্বার্থে সবাইকে এগিয়ে আসতে হবে।তিনি আরও জানান, মোহাম্মদপুর এলাকার প্রত্যেকটি হাউজিং ও বাড়ি মালিক সমিতির সাথে ধারাবাহিকভাবে বসে সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হবে এবং কিশোর গ্যাং সহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম দমনে বসিলা থানা স্থাপনের উদ্যেগ নেয়া হয়েছে। প্রতিমন্ত্রী আরও বলেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য এলাকা গড়ে তুলতে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি সতর্ক করে বলেন, যে বাসা থেকে রাস্তায় বা নির্ধারিত স্থানের বাইরে ময়লা ফেলা হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় তিনি শিশু-কিশোরদের সুস্থ বিকাশে খেলার মাঠের ব্যবস্থা করার আশ্বাস দেন। পাশাপাশি এলাকার নিরাপত্তা ও নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে প্রত্যেক বাসার সামনে রাস্তার পাশে দুটি করে লাইট স্থাপনের আহ্বান জানান এবং সম্ভব হলে সিসি ক্যামেরা স্থাপনের পরামর্শ দেন। গ্যাস সরবরাহ নিয়ে স্থানীয়দের অভিযোগের বিষয়ে ববি হাজ্জাজ বলেন, তিতাস গ্যাস কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সমস্যাগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেয়া হবে। সভায় স্থানীয় বাসিন্দা, বাড়ি মালিক সমিতির নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ল, জুন থেকেই কার্যকর

পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ

গ্রাম পুলিশের ১৯ ও ২০তম গ্রেডভুক্তির রায় বাস্তবায়নের আহ্বান জিয়াউল হকের

কাল থেকে সরকারি রাজস্ব ও অন্যান্য প্রাপ্তি জমায় ‘এ-চালান’ বাধ্যতামূলক

কমলো এলপি গ্যাসের দাম

গ্রহণযোগ্য নির্বাচনের সংস্কৃতি গড়ে তুলতে রাজনৈতিক ঐকমত্য দরকার: সিইসি

হাইকোর্টে রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই

প্রবাসীদের সমস্যা সমাধানে ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’ গঠন: ৬ মাসের মধ্যে মন্ত্রণালয়ে দৃশ্যমান পরিবর্তন আনা হবে – প্রবাসী কল্যাণ মন্ত্রী

প্রবাসীদের সমস্যা সমাধানে ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’ গঠন: ৬ মাসের মধ্যে মন্ত্রণালয়ে দৃশ্যমান পরিবর্তন আনা হবে – প্রবাসী কল্যাণ মন্ত্রী

আমদানি বাণিজ্যে শীর্ষ পাঁচে ব্র্যাক, এইচএসবিসি, সিটি, পূবালী ও এসসিবি