Tuesday , 20 October 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

নিউইয়র্কের রাস্তায় বোল্ড লুকে ক্যামেরাবন্দি হলেন মিথিলা

প্রতিবেদক
admin
October 20, 2026 11:38 pm
Link Copied!

ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গেছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। সেখানে একের পর এক স্টাইলিশ লুকে ধরা দিচ্ছেন তিনি। কখনো গ্ল্যামারাস, কখনো মিনিমাল লুকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের নজর কাড়ছেন এই অভিনেত্রী। এবার নিউইয়র্কের রাস্তায় তার স্ট্রিট স্টাইলের ছবি আলোচনায় এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেন মিথিলা। ছবিগুলোতে তাকে নিউইয়র্কের ম্যানহাটনে কাপলান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজেসের সামনের রাস্তায় দেখা গেছে। শহরের ব্যস্ত রাস্তার পটভূমিতে তার ফ্যাশনেবল উপস্থিতি ছবিগুলোতে আলাদা মাত্রা যোগ করেছে। ছবিতে মিথিলার পরনে ছিল যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ব্র্যান্ড অ্যালো ইয়োগার কালো স্পোর্টস ব্রা ও একই রঙের লেগিংস। এর সঙ্গে কালো চামড়ার জ্যাকেট তার লুকে এনেছে ভিন্নতা। চোখে হলুদ-কালো শেডের সানগ্লাসে বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছিল তাকে। সব মিলিয়ে তার এই স্ট্রিট স্টাইল নজর কেড়েছে ভক্তদের। তানজিয়া জামান মিথিলা দেশের মডেলিং ও অভিনয় অঙ্গনের পরিচিত মুখ। ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’ প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিতি পান তিনি। পরবর্তী সময়ে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুটও জেতেন এই মডেল। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বিশ্বের ১২০টির বেশি দেশের প্রতিযোগীর সঙ্গে অংশ নিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে সেরা ৩০-এ জায়গা করে নেন মিথিলা। মডেলিংয়ের পাশাপাশি অভিনয়েও নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। বলিউডের নির্মাতা হায়দার খানের ‘রোহিঙ্গা’ চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন। সবশেষ শাকিব খানের সঙ্গে ‘রকস্টার’ সিনেমায় অভিনয় করে নতুন করে আলোচনায় আসেন মিথিলা। পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমাটিতে আগুন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, আর এলিনা চরিত্রে দেখা গেছে মিথিলাকে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

অস্বাভাবিক সম্প্রসারন বা সংকোচন নয়, চাই জনবান্ধব অপটিমাম বাজেট

ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন দেশে আসেন : তথ্য প্রতিমন্ত্রী

পাবনা-ঢাকা-পাবনা রুটে নতুন দুই জোড়া আন্তঃনগর ট্রেন ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ চালুর সিদ্ধান্ত ​

কোমোর কাছে ম্যানইউর লজ্জাজনক হার

দেশে আশঙ্কাজনকভাবে অপহরণ বাড়ায় সমাজে সৃষ্টি হচ্ছে আতঙ্ক

ইরান থেকে ছোড়া ২০টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে জর্ডান

উপযুক্ত পরিবেশ ও সময়ে প্রধানমন্ত্রীর ভারত সফর : হুমায়ুন কবির

এপ্রিল-মার্চ অর্থবছর চালুর প্রস্তুতি, ২৫ অক্টোবরের মধ্যে কর্মপরিকল্পনা চেয়েছে গণপূর্ত মন্ত্রণালয়

যে কারণে হঠাৎ ক্ষমা চাইলেন দীপা খন্দকার

দুদকের মামলায় মাহবুবের বিরুদ্ধে চার্জশিট