বর্তমান সরকারের উন্নয়ন দর্শনের সাথে সঙ্গতি রেখে দেশের পরিবহন ব্যবস্থাকে আরও সাশ্রয়ী, নিরাপদ ও আধুনিক রূপ দেওয়ার লক্ষ্যে পাবনা-ঢাকা-পাবনা রুটে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ এবং ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ নামে নতুন একজোড়া আন্তঃনগর ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। আসন্ন ১৯ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, বেলা ০৩:০০ ঘটিকায় পাবনা রেলওয়ে স্টেশনে ট্রেন দুটির জমকালো উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে আগামীকাল ০৫ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, সকাল ১১:০০টায় রেলভবনস্থ সভাকক্ষে (কক্ষ নং-১০২৪, ১০ম তলা) এক বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ ফাহিমুল ইসলামের সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক, মহাব্যবস্থাপক (পশ্চিম), বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (পাকশী) সহ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ যুক্ত থাকবেন।



















