Thursday , 5 November 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

অবকাশ যাপনে থাইল্যান্ডে গেলেন মিম

প্রতিবেদক
admin
November 5, 2026 11:24 am
Link Copied!

সুরের মতোই ভ্রমণও কখনোই জীবনে এনে দেয় নতুন ছন্দ, ক্লান্তির ভিড়ে জোগায় স্বস্তির মুহূর্ত। ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা মিম কাজের ব্যস্ততা পেছনে ফেলে এবার সেই অবকাশের সময় কাটাচ্ছেন। জীবনসঙ্গী সনি পোদ্দারকে নিয়ে ঘুরতে গেছেন থাইল্যান্ডের পর্যটনকেন্দ্র ফুকেটে। অভিনয় দিয়ে দর্শকের ভালোবাসা পাওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় এই অভিনেত্রী। সেই ধারাবাহিকতায় এবার ফুকেট ভ্রমণের কিছু মুহূর্ত ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন মিম। শেয়ারা করা ছবিগুলোতে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে তাকে। জীবনসঙ্গী সনি পোদ্দারের সঙ্গে থাইল্যান্ডের এই পর্যটন শহরের বিভিন্ন অলি-গলিতে ঘুরে বেড়াতে দেখা যায় তাদের। ছবি শেয়ার করে ক্যাপশনে মিম লিখেছেন, ‘একটু ঘোরাঘুরি করলে জীবনটা আরও সুন্দর লাগে।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি। ছবিতে মিমের পরনে ছিল ক্যাজুয়াল টি-শার্ট, মাথায় হ্যাট আর চোখে রোদচশমা। তার এমন প্রাণবন্ত উপস্থিতি নজর কেড়েছে অনুরাগীদেরও। মন্তব্যের ঘরে অভিনেত্রীর সৌন্দর্যের প্রশংসা করেছেন অনেকে। একজন লিখেছেন, ‘এই মেয়ে সামনাসামনি দেখতে আরও বেশি সুন্দর। আমার মনে হয়েছিল একটা পুতুল দেখতেছি।’ আরেকজনের মন্তব্য, ‘পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে।’ প্রসঙ্গত, ২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার মধ্য দিয়ে বিনোদনজগতে যাত্রা শুরু করেন মিম। এরপর অভিনয় করেছেন একাধিক সিনেমা, ওয়েব সিরিজ ও টেলিছবিতে। পাশাপাশি বিজ্ঞাপনচিত্রেও দেখা গেছে তাকে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় নতুন বন্যপ্রাণীর সংযোজন

সৌদি-কাতারের সাথে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে প্রতিমন্ত্রীর বৈঠক

নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে ভিসিলেন্স টিম ও সার্বিক তত্ত্বাবধান টিম গঠন করেছে রেলপথ মন্ত্রণালয়।

দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ১ লাখ এতিম শিক্ষার্থীকে সহায়তা দেয়া হবে: সমাজকল্যাণ মন্ত্রী

ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে মানুষ নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলার চালক নিহত

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল কর্তৃক গঠিত টাস্কফোর্সের অভিযান, জরিমানাসহ মোট আদায় ১ লাখ ২৩ হাজার ৯২০ টাকা।

কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি