Monday , 12 October 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

বিধবা কার্ড দেওয়া হলে এমপির বউ সবার আগে পাবে: হাসনাত আবদুল্লাহ

প্রতিবেদক
admin
October 12, 2026 10:40 pm
Link Copied!

সোমবার (১২ অক্টোবর) নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে জেলা ও মহানগর ছাত্রশক্তির উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। হাসনাত আবদুল্লাহ বলেন, ‘‘পড়াশোনা করা ভাল কাজ আবার পড়াশোনা না করাও ভাল কাজ। এখন বুঝতে হবে কার জন্য ভাল কাজ আর কার জন্য খারাপ কাজ। ধরুন একটা ছেলে ভাল খেলোয়াড়, একজন ভাল গান গায়। তার কী দরকার আছে আঠারো ঘণ্টা পড়াশোনা করার।’’ তিনি জানান, আপনাকে এই যুগ অনুযায়ী আপনার অপরচুনিটি খুঁজে স্কিল ডেভেলপ করতে হবে। আমাদের দেশের প্রতি ঋণ আছে। আমাদের দেশের মত এত কম টাকায় কোথাও পড়াশোনা হয় না। দেশের ভিক্ষুকেরা ভিক্ষা করে দিনশেষে যে চাল কেনে, সেখানেও সে ট্যাক্স দেয়। সেই ট্যাক্সের টাকায় শিক্ষার বাজেট হয়, আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি।’’ তিনি আরও বলেন, ‘‘আপনি দেশকে কিছু দিতে পারেন আর না পারেন, দেশকে খারাপ কিছু দিয়েন না। এটা হল মিনিমাম। আপনি গুনাহ কইরেন না, সওয়াব না করেন। আপনি মাদকাসক্ত হয়েন না। সমাজ ক্ষতিগ্রস্ত হয় এমন কিছু কইরেন না।’’ হাসনাত আবদুল্লাহ বলেন, ‘‘সারের ডিলার নিয়ে কিছুদিন আগে নিয়োগপ্রক্রিয়া হয়েছে। সেখানে দেখা গেছে, এমপির ছেলেও সারের ডিলার পেয়েছে, এমপির মেয়েও সারের ডিলার পেয়েছে, আবার এমপির শালীও কার্ড পেয়েছেন। এখন যদি সরকার বিধবা কার্ড চালু করে, তাহলে দেখা যাবে এমপির বউও এই কার্ড আগে নেবে। বাংলাদেশের অবস্থাটাই হচ্ছে এমন। এমনকি বেকার কার্ডও তারা আগে পাবে। এই নিচু মন-মানসিকতা ত্যাগ করে আমরা জেন-জি জেনারেশন যারা আছি, যোগ্যতা ও মেধাকে প্রাধান্য দিয়ে বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, সেই প্রত্যাশাই করি।’’ চুয়েটের ভিসি প্রসঙ্গে তিনি বলেন, ‘‘চুয়েটের ভিসি একজন গুন্ডা। তাকে শিক্ষার্থীরাও যেমনিভাবে চায় না, একইভাবে শিক্ষকরাও চায় না। তিনি এত দিন সার্কিট হাউসে বসে অনলাইনে কার্যক্রম পরিচালনা করেছেন। তাকে আজ ছাত্রদলের কয়েকজন গুন্ডা দিয়ে জোর করে চেয়ার দখল করতে হয়েছে। তারা দেশকে পুনরায় পিছিয়ে নিতে চায়। তাদের ন্যূনতম লজ্জা, ব্যক্তিত্ব নাই। সব ক্ষেত্রে এসব মানুষ আছে। আমাদের এদের প্রতিরোধ করতে হবে।’’ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আবদুল্লাহ আল আমিন, এনসিপির কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদাসসির চৌধুরী, জেলা এনসিপির আহ্বায়ক যুবায়ের সরদার প্রমুখ। আরও উপস্থিত ছিলেন এনসিপির মহানগর আহ্বায়ক শওকত আলী, জেলা এনসিপির আহ্বায়ক জুবায়ের সরদার, মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক কমরেড আমিনুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে বিশ্ববাজারে ফের বাড়ছে জ্বালানি তেলের দাম

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

খুলনায় অসুস্থ শিক্ষার্থীর পাশে ডা. জুবাইদা রহমান, গঠন হচ্ছে মেডিকেল বোর্ড

বিশ্বকাপে রোনাল্ডোর চার রেকর্ড

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

অপু বিশ্বাসকে হঠাৎ চুমু খেলেন আদনান আজাদ

ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী ক্রাশ প্রোগ্রাম চালানো হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

যে কারণে কান্নার পরে ভালো হয়ে যায় মন

নবায়নযোগ্য জ্বালানির প্রসারে প্রয়োজন দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার : তথ্যমন্ত্রী