Saturday , 22 August 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

প্রতিবেদক
admin
August 22, 2026 1:20 am
Link Copied!

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি মির্জা ফখরুল সফলভাবে তাঁর মেয়াদ পূর্ণ বরবেন বলে আস্থা প্রকাশ করেন। আজ এক অভিনন্দন বার্তায় মুর্মু বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই।’ ভারতের রাষ্ট্রপতি বলেন, জনজীবন ও রাজনৈতিক নেতৃত্বে মির্জা ফখরুলের দীর্ঘ অভিজ্ঞতা বাংলাদেশের জনগণের সেবায় তাঁর সফল মেয়াদের সূচনা করবে বলে তিনি আশাবাদী। মুর্মু বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে অনন্য সম্পর্ক রয়েছে, যার ভিত্তি অভিন্ন ত্যাগের ইতিহাস, ঘনিষ্ঠ সাংস্কৃতিক বন্ধন এবং উষ্ণ বন্ধুত্ব। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দুই প্রতিবেশী দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জ্বালানি, প্রযুক্তি, যোগাযোগ, যুববিষয়ক কার্যক্রম, স্বাস্থ্য ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে ধারাবাহিকভাবে বিস্তৃত হয়েছে। ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারিত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি,’ তিনি বলেন। মুর্মু রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সুস্বাস্থ্য ও সুখ এবং সফলভাবে দায়িত্ব পালনের জন্য শুভকামনা জানান। তিনি বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধিও কামনা করেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

পুলিশের ওপর হামলা ও সংঘবদ্ধ চাপ প্রয়োগের ঘটনা বাড়ছে

জুলাই নিয়ে কটাক্ষ: শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় জিডি

অ্যারিজোনায় বাংলাদেশের সেমিকন্ডাক্টর স্বপ্নের নতুন দিগন্ত

এক্সিলারেটের এলএনজি টার্মিনাল ফের চালু, গ্যাস সরবরাহে উন্নতি

পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে অনিয়ম ধরা পড়লে পরীক্ষকরা শাস্তি পাবেন: শিক্ষামন্ত্রী

পূর্বাচলে প্লট দুর্নীতি: রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের ১৪ বছরের কারাদণ্ড

টানা ২৫টি লিগ মৌসুমে গোল করার রেকর্ড গড়লেন রোনালদো

সৌদিতে ফের হামলা চালালো হুথি বিদ্রোহীরা

ফেনীর পথে প্রধানমন্ত্রী, থাকছে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প থেকে কার্ড বিতরণের কর্মসূচি

জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ফ্ল্যাট নির্মাণকাজের উদ্বোধন সেপ্টেম্বরে : গৃহায়ন প্রতিমন্ত্রী