Monday , 31 August 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

মেক্সিকোতে থানার সামনে গাড়িবোমা বিস্ফোরণে আহত ৬

প্রতিবেদক
admin
August 31, 2026 2:02 pm
Link Copied!

মেক্সিকোতে রোববার রাতে থানার সামনে একটি গাড়িবোমা বিস্ফোরণে ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দেশটির জাকাতেকাস অঙ্গরাজ্যের মাদক পাচারের গুরুত্বপূর্ণ রুট হিসেবে পরিচিত ওহোকালিয়েন্তে শহরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা এএফপি’র। রাজ্য সরকারের সচিব রদ্রিগো রেইয়েস ফেসবুকে এক পোস্টে জানান, ‘একটি ব্যক্তিগত গাড়িতে বিস্ফোরক রাখা হয়েছিল। বিস্ফোরণে থানার এবং আশপাশের কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।’ এর আগে দেওয়া এক পোস্টে তিনি জানান, ‘ছয়জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ মেক্সিকোর মধ্যাঞ্চলের সঙ্গে দেশটির উত্তর ও পশ্চিমাঞ্চলের যোগাযোগ স্থাপনের কারণে জাকাতেকাস মাদক পাচারের জন্য কুখ্যাত এলাকা। এই রাজ্যের বিভিন্ন পথ ব্যবহার করে কোকেনসহ অন্যান্য মাদক যুক্তরাষ্ট্রে পাচার করা হয়। বছরের পর বছর জাকাতেকাসে ভয়াবহ মাদক-সহিংসতা চলেছে। প্রায় প্রতিদিনই সেখানে মরদেহ উদ্ধার এবং মানুষ নিখোঁজ হওয়ার ঘটনা ঘটত। পরে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। তবে চলতি জুলাইয়ে ওহোকালিয়েন্তে থেকে প্রায় ৭৫ কিলোমিটার (৪৭ মাইল) দূরের পোজোস দে গামবোয়া শহরের একটি সেতু থেকে পাঁচটি মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে সাবেক এক মেয়র, সরকারি কর্মকর্তা এবং রাজ্যের অন্যান্য এলাকার কয়েকজন ব্যবসায়ী ছিলেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

উৎসব সব বিভাজন মিলিয়ে দেয় : রুহুল কবীর রিজভী

নারী গ্রাম পুলিশ নিয়োগ স্থানীয় সরকারকে আরও জনবান্ধব করবে: স্থানীয় সরকার মন্ত্রী

কার্নিশে ঝোলা তরুণকে গুলি: সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ পুলিশের প্রাণদণ্ড

শিশুদের হাতেই দেশের ভবিষ্যৎ : ডিএসসিসি প্রশাসক

নৌ-পরিবহন মন্ত্রণালয়ের জরুরী বার্তা

সৌদি আরব ১০ কোটি টাকা ফেরত দিল বাংলাদেশি হজযাত্রীদের

ঘরেই শুকাচ্ছেন কাপড়? অজান্তেই ডেকে আনছেন বিপদ!

দেশে কর্মক্ষম মানুষের সংখ্যা বাড়লেও তৈরি হচ্ছে না আশানুরূপ কর্মসংস্থান

আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি

ভেনেজুয়েলায় ভূমিকম্পের আঘাত: নিহত ১৪০০ ছাড়াল, নিখোঁজ ৫১ হাজারের বেশি