Wednesday , 23 September 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

যে কারণে দেশে নিজেকে নিরাপদ মনে করেননা তিশা

প্রতিবেদক
admin
September 23, 2026 1:21 pm
Link Copied!

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বরাবরই আলোচনায় থাকেন। সম্প্রতি এই অভিনেত্রী মন্তব্য করেছেন, দেশে অনেক জায়গায় নিরাপত্তার ঘাটতি রয়েছে বলে মনে করেন তিনি। এ ছাড়া বাংলাদেশে সোনার গহনা পরে চলাফেরাও নিরাপদ মনে করেন না অভিনেত্রী। এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান তিশা। নানা পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে নারীরা এমন সমস্যার মুখোমুখি হন, যা তাদের প্রাপ্য নয় বলেও মন্তব্য করেন তিনি। অভিনেত্রী বলেন, ‘সত্যি কথা বলতে, বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না। আমাদের দেশে অনেক জায়গায় নিরাপত্তার ঘাটতি রয়েছে। আমরা নিজেরাই অনেক ঝামেলায় পড়ি, যেগুলো আমরা ডিজার্ভ করি না। অনেক ক্ষেত্রেই বিষয়গুলো অন্যায় মনে হয়, ন্যায়বিচারও পাই না।’ তিশা আরও বলেন, ‘আমাদের মেয়েদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা উচিত। যে কোনো পরিস্থিতিতে নারীদের নিরাপত্তা আরও বাড়ানো দরকার।’ উল্লেখ্য, দীর্ঘদিন ছোটপর্দায় দ্যুতি ছড়ানোর পর এবার বড়পর্দায় পা রাখতে চলেছেন তানজিন তিশা। বর্তমানে শাকিব খানের বিপরীতে আসন্ন ‘সোলজার’ সিনেমা মুক্তির আশায় ক্ষণ গুনছেন তিনি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

জেনে নিন করমচার কিছু স্বাস্থ্য উপকারিতা

২০০ কোটি টাকার চাঁদাবাজি মামলা, আদালতে হাজির হতে হবে নোরা ফাতেহিকে

সুপার সাব মেরিনোর গোলে পর্তুগালকে বিদায় করে কোয়ার্টারে স্পেন

বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির

জাপান সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান

রাতে ফ্যান চালিয়ে ঘুমানো কি ক্ষতিকর?

জ্যাক স্প্যারো চরিত্রে ফিরছেন জনি ডেপ

চলন্ত ট্রেনে যাত্রীদের ইন্টারনেট সুবিধা দিতে চালু করা স্টারলিংকের ৬০টি রাউটারের ৪৫টিই চুরি

মক্কা প্যাক্টে যোগ দেওয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: শফিকুর রহমান