Thursday , 5 November 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

জ্যাক স্প্যারো চরিত্রে ফিরছেন জনি ডেপ

প্রতিবেদক
admin
November 5, 2026 11:09 am
Link Copied!

সাগরের উত্তাল ঢেউ, পালতোলা জাহাজ আর জলদস্যুদের রোমাঞ্চকর অভিযানের সঙ্গে মিশে আছে এক অদ্ভুত সংগীত। সেই সংগীতের তালে তালে পর্দায় হাজির হতেন এক বিচিত্র স্বভাবের জলদস্যু, ক্যাপ্টেন জ্যাক স্প্যারো। তার হাঁটাচলা, সংলাপ আর দুঃসাহসিক কাণ্ডকারখানায় মুগ্ধ হয়েছে বিশ্বের কোটি কোটি দর্শক। সেই পরিচিত চরিত্রে আবারও ফিরতে পারেন হলিউড অভিনেতা জনি ডেপ। জনপ্রিয় ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ ফ্র্যাঞ্চাইজির ষষ্ঠ কিস্তিতে তার অভিনয়ের সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে এখনই প্রত্যাবর্তনের বিষয়ে নিশ্চিত কোনো ঘোষণা দেননি অভিনেতা। বরং জানিয়েছেন, ফ্র্যাঞ্চাইজিটির সমাপ্তি আরও সুন্দর ও স্মরণীয় করে তোলার সুযোগ থাকলে তবেই তিনি এতে যুক্ত হওয়ার কথা ভাববেন। সম্প্রতি নিজের নতুন সিনেমা ‘এবেনিজার’-এর প্রচারণায় এন্টারটেইনমেন্ট টুনাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন ডেপ। তিনি জানান, ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিরিজের গল্পকে কীভাবে আরও ভালোভাবে শেষ করা যায়, সেটিই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অভিনেতার কথায়, ‘আমি সত্যিই শুধু একটাই বিষয়ে যুক্ত থাকতে চাঁই, আর তা হলো তাদের আরও ভালো একটি সমাপ্তি উপহার দেওয়া।’ এদিকে ফ্র্যাঞ্চাইজিটির প্রযোজক জেরি ব্রুকহাইমারের সঙ্গে আবারও কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন ডেপ। তাকে নিজের ঘনিষ্ঠ বন্ধু উল্লেখ করে অভিনেতা জানান, ব্রুকহাইমার ডাকলে আগামীকালই তার সঙ্গে কাজ করতে প্রস্তুত তিনি। কাজের ধরন কী, সেটি তার কাছে মুখ্য নয়। বরং বন্ধুত্ব ও পারস্পরিক আস্থাই এখানে বড় বিষয়। এর আগে ২০২৫ সালের গ্রীষ্মে এন্টারটেইনমেন্ট উইকলিকে দেওয়া সাক্ষাৎকারে ব্রুকহাইমার জানিয়েছিলেন, নতুন সিনেমা নিয়ে ডেপের সঙ্গে তার আলোচনা হয়েছে। চিত্রনাট্য পছন্দ হলে ক্যাপ্টেন জ্যাক স্প্যারো চরিত্রে ফিরতে পারেন অভিনেতা। তখন তিনি আরও জানান, সিনেমাটির চিত্রনাট্য তৈরির কাজ চলছে। নির্মাতারা উপযুক্ত গল্প খুঁজছেন। ২০০৩ সালে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: দ্য কার্স অব দ্য ব্ল্যাক পার্ল’ দিয়ে জ্যাক স্প্যারো হিসেবে যাত্রা শুরু করেন জনি ডেপ। ২০১৭ সাল পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিটির পাঁচটি সিনেমায় অভিনয় করেন তিনি। বিশ্বজুড়ে সিনেমাগুলোর মোট আয় প্রায় ৪৫০ কোটি ডলার। এর মধ্যে ‘ডেড ম্যানস চেস্ট’ (২০০৬) ও ‘অন স্ট্রেঞ্জার টাইডস’ (২০১১) এককভাবে এক বিলিয়ন ডলারের বেশি আয় করে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সেপ্টেম্বরে ১৯ দিনেই দেশে এলো ২৩ হাজার কোটি টাকা রেমিট্যান্স

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

যেসব খাবার খেলে নষ্ট হতে পারে নারীদের হরমোনের ভারসাম্য

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

সন্তানের কান্না থামাতে হয়: সিইও

পর্দা নামলো ৮ দিনব্যাপী ‘নতুন নাটকের উৎসব ২০২৬’: সমাপনী দিনে মঞ্চায়ন হলো ‘দি গ্রেট স্মাগলার’

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হলেই নেতানিয়াহুর ‘রাজনৈতিক ভবিষ্যৎ শেষ’: দাবি পাকিস্তানের

অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ : এলজিআরডি মন্ত্রী

​​অনুমোদিত স্থান ছাড়া সড়ক-ফুটপাতে হকার বসলেই মালামাল ক্রোক ও মামলা: ডিএসসিসি প্রশাসক

অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড